দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
নির্বাচন বানচালের জন্য নাশকতার চেষ্টা চালাচ্ছে : র‍্যাব মহাপরিচালক

নির্বাচন বানচালের জন্য নাশকতার চেষ্টা চালাচ্ছে : র‍্যাব মহাপরিচালক

ঢাকা, ৩০ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সরকার বিরোধীরা ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ এবং নাশকতার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন—র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুল রহমান। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

 

র‍্যাব ডিজি বলেন, ‘নির্বাচন বানচালের উদ্দেশ্যে যে কোনো ষড়যন্ত্র রুখতে র‍্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেষ্ট রয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।’

 

সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধার নিয়ে প্রশ্নের জবাবে শহিদুল রহমান বলেন, ‘লুট হওয়া প্রায় ১ হাজার ৩৫৭টি অস্ত্রের মধ্যে ৭০-৮০ শতাংশ উদ্ধার করা হয়েছে। গত মাসেও তিনটি পিস্তল উদ্ধার করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি, জাতীয় নির্বাচনের আগেই বাকি অস্ত্রগুলোও উদ্ধার করা সম্ভব হবে।’

 

তিনি আরো বলেন, এসব অস্ত্র এখনো বাইরে থাকাটা বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে এবং বিভিন্ন অপরাধী গোষ্ঠীর হাতে এসব অস্ত্র চলে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন।

 

খাগড়াছড়িতে সম্প্রতি ধর্ষণের ঘটনায় সৃষ্ট অস্থিরতা প্রসঙ্গে তিনি জানান, অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করা হলেও পরিস্থিতিকে রাজনৈতিকভাবে বড় আকার দেওয়ার চেষ্টা করা হয়েছে। এর পেছনে কোনো বিদেশি অপশক্তির সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

 

র‍্যাবের নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে তিনি জানান, অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি মাদকবিরোধী অভিযান এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। নির্বাচনকালীন দায়িত্ব পালনে র‍্যাব সদস্যদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।

 

গাজীপুরে র‍্যাব সদস্যদের আটকে রাখার ঘটনা প্রসঙ্গে র‍্যাব ডিজি বলেন, ‘এই ঘটনায় মামলা হয়েছে এবং দায়ীদের গ্রেপ্তার করা হয়েছে। এ ধরনের বিচ্ছিন্ন ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রভাবিত করবে না।’ তিনি আশাবাদ ব্যক্ত করেন, যেকোনো পরিস্থিতিতেই র‍্যাব আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবে।

 

র‌্যাব ডিজির ব্রিফিংয়ে তার সঙ্গে উপস্থিত ছিলেন— বাহিনীর অপারেশন উইংয়ের পরিচালক লে. কর্নেল জাহিদুল করিম, র‌্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT