দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকীতে জনতা ভবনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় জনতা পার্টির উদ্যোগে বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী পালিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স
নুসরাত হত্যায় ১৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল

নুসরাত হত্যায় ১৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল

ঢাকা, ২৯ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের এক মাস ১৯ দিনের মাথায় অধ্যক্ষ সিরাজউদ্দৌলাসহ ১৬ আসামির বিরুদ্ধে ফেনীর আদালতে চার্জশিট জমা দিয়েছে পিবিআই।

পিবিআই জানায়, ৮০৮ পৃষ্ঠার চার্জশিটে অভিযুক্তদের মধ্যে ১৬ জনের সম্পৃক্ততার কথা তুলে ধরে তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির সুপারিশ করা হয়েছে। এছাড়া জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় ৫ জনকে অব্যাহতি দেয়া হয়েছে। হত্যার নির্দেশদাতা অধ্যক্ষ সিরাজ এবং মাদ্রাসা কমিটির সভাপতি রুহুল আমিন ও কাউন্সিলর মাকসুদুল আলমের বিরুদ্ধে কিলিং মিশন বাস্তবায়নে সার্বিক সহায়তার কথাও উঠে এসেছে পিবিআই’র প্রতিবেদনে।

গত ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাদে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা চালানো হয়। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে ১০ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এ ঘটনায় নুসরাতের ভাই বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা করেন।

পরে পিবিআইকে মামলার তদন্তভার দেয়া হয়। অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৮ আসামিসহ ২১ জনকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তদের সাক্ষ্যতে উঠে আসে নুসরাতকে মর্মান্তিকভাবে পুড়িয়ে হত্যার পুরো ঘটনা। এরপর বিভিন্ন আলামত উদ্ধারের পর পিবিআই’র তদন্ত আরও গতিশীল হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT