দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
নেতানিয়াহু এখন দুটি বড় সংকটে পড়েছেন

নেতানিয়াহু এখন দুটি বড় সংকটে পড়েছেন

ইন্টারন্যাশনাল ডেস্ক,২৪ ডিসেম্বের ২০২৪ইং (দেশপ্রেম রিপোর্ট): ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এখন দুটি বড় সংকটে পড়েছেন। একদিকে দেশে দুর্নীতির মামলায় তাকে আদালতে হাজির হতে হচ্ছে, অন্যদিকে বিদেশে গ্রেপ্তার হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক সফর বাতিল করতে হচ্ছে। খবর আল জাজিরা।

 

ইসরায়েলের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী দায়িত্ব পালন অবস্থায় ফৌজদারি মামলার মুখোমুখি হয়েছেন। দুর্নীতির অভিযোগে আদালতে হাজির হয়েছেন নেতানিয়াহু। যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, তার বিরুদ্ধে বেশ কয়েকটি গুরুতর অভিযোগ রয়েছে।

 

সম্প্রতি গ্রেপ্তারের শঙ্কায় পোল্যান্ড সফর বাতিল করেছেন নেতানিয়াহু। পোল্যান্ডের উপ-পররাষ্ট্রমন্ত্রী লাদিস্লো বার্তোসজেউস্কি এক সাক্ষাৎকারে সতর্ক করেন, পোল্যান্ড সফরে গেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিসি) নির্দেশ অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হতে পারে।

 

নেতানিয়াহুর পোল্যান্ড সফর আসন্ন আউশউইৎজ মুক্তির ৮০তম বার্ষিকী উদযাপনে অংশ নেওয়ার জন্য নির্ধারিত ছিল। কিন্তু আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার কারণে তার এ সফর বাতিল করা হয়েছে।

 

এর আগে ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক অভিযান চালানোর নির্দেশ এবং মানবিক সহায়তা বন্ধ করার অভিযোগে গত নভেম্বরে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি। ইউরোপের বেশিরভাগ দেশ আইসিসির সনদে স্বাক্ষর করায় পোল্যান্ডকেও গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে হবে।

 

এদিকে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়া আইসিসিকে স্বীকৃতি দেয়নি। তবে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোসহ বহু দেশ আইসিসির নির্দেশনা মানতে প্রতিশ্রুতিবদ্ধ। এর ফলে নেতানিয়াহুর আন্তর্জাতিক সফর সীমিত হয়ে পড়েছে এবং তার নেতৃত্ব সংকটে পড়েছে।

 

নেতানিয়াহু এখন অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক চাপে পড়ে তার রাজনৈতিক অবস্থান রক্ষা করার চেষ্টা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT