দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
নোয়াখালীতে আট মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ

নোয়াখালীতে আট মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ

০৪ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নে স্বামীকে বেঁধে রেখে আট মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ সময় ভিকটিমের স্বামীর দায়ের কোপে সুলতান আহমদ নামে একজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে ভিকটিমকে নোয়াখালী জেনারেল হাসাপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে বুধবার দিবাগত রাত তিনটার দিকে দক্ষিণ শুল্লকিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভিকটিমের স্বজনদের অভিযোগ, ভিকটিমের স্বামী একটি কোম্পানিতে চাকরি করেন। প্রতিদিনের ন্যায় বুধবার কাজ শেষে বাড়িতে গিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশে ঘুমিয়ে পড়েন। রাত তিনটার দিকে কালাদরাপ ইউনিয়নের বাসিন্দা সুলতান আহম্মদ ও কামাল হোসেনসহ ৭/৮ জন চোর তাদের ঘরে সিঁধ কেটে ভেতরে ঢোকে। পরে ঘরে থাকা আব্দুর রহিমকে বেঁধে পাশের একটি কক্ষে নিয়ে আটকে রাখে। তাদের মধ্যে কয়েকজন অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণ করে। পাশের কক্ষ থেকে বের হয়ে তার স্বামী একটি দা নিয়ে তাদের ধাওয়া করে এবং সুলতান আহমদকে কোপ দিয়ে জখম করে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ভিকটিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT