দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকীতে জনতা ভবনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় জনতা পার্টির উদ্যোগে বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী পালিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স
নৌকার প্রার্থী শাহজাহান ওমরের হলফনামায় স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব নেই শাহজাহান ওমরের

নৌকার প্রার্থী শাহজাহান ওমরের হলফনামায় স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব নেই শাহজাহান ওমরের

ঝালকাঠি, ০৫ ডিসেম্বর ২০২৩ইং (দেশপ্রেম রিপোর্ট):  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে আলোচিত নৌকার প্রার্থী শাহজাহান ওমরের হলফনামায় স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাবের কোনো উল্লেখ নেই। তিনি ও তার স্ত্রী মোট ৩ কোটি ৮৭ লাখ ৮ হাজার ৮৬৭ টাকার মালিক বলে হলফনামা সূত্রে জানা গেছে।

মনোনয়নপত্র ক্রয়ের ১ দিন আগেও একটি মামলা থেকে জামিনে আসেন শাহজাহান ওমর। কিন্তু তার নামে মামলার কোনো তথ্য দেওয়া হয়নি হলফনামায়।

তার নিজের কোনো ইলেকট্রনিক পণ্য না থাকলেও স্ত্রীর নামে আছে ১ লাখ ২৫ হাজার টাকার পণ্য। এর মধ্যে কৃষিজমি, বাড়ি, দোকান ও অন্যান্য উৎস থেকে বার্ষিক আয় ৩০ লাখ ৫৯ হাজার ১৭০ টাকা। নিজের নামে নগদ টাকা আছে ৬ লাখ ৬৪ হাজার ৫২৭ টাকা। স্ত্রীর নামে আছে ৩৫ লাখ ১৪ হাজার ৪০০ টাকা।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার নামে জমা করা টাকার পরিমাণ আছে ৭ লাখ ৮৩ হাজার ৮৫৭ টাকা এবং স্ত্রীর নামে আছে ৩ লাখ ৮৭ হাজার ৯১৩ টাকা। এছাড়াও বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র, স্থায়ী আমানত বিনিয়োগ ও এফডিআরে ১ কোটি ৫ লাখ ৫০ হাজার টাকা এবং একই খাতে স্ত্রীর নামে আছে ১ কোটি ১ লাখ টাকা। তার নিজের নামে থাকা গাড়ির মূল্য ৬০ লাখ ৭০ হাজার টাকা। স্ত্রীর নামে আছে ১৭ লাখ ৪ হাজার টাকার মূল্যের গাড়ি।

হলফনামায় তার স্ত্রী মেহজাবিনের নামে আসবাবপত্রসহ আরও ১৮ লাখ ৭৫ হাজার টাকার সম্পদ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে তার কোনো ঋণ নেই বলে উল্লেখ করা হয়।

হলফনামা অনুযায়ী শাহজাহান ওমরের চেয়ে তার স্ত্রীর নগদ টাকার পরিমাণ প্রায় ৫ গুণ বেশি। এছাড়াও তিনি ও তার স্ত্রীর নামে স্থায়ী আমানত সমপরিমাণ বলে হলফনামায় উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT