দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকীতে জনতা ভবনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় জনতা পার্টির উদ্যোগে বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী পালিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স
নয়াপল্টনের বিএনপি কার্যালয়ে ছাত্রদলের তালা

নয়াপল্টনের বিএনপি কার্যালয়ে ছাত্রদলের তালা

ঢাকা, ১১ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে নয়াপল্টনের কার্যালয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি গঠনের ক্ষেত্রে বয়সসীমা তুলে দেওয়া ও নিয়মিত কমিটির দাবিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা দিয়েছে সংগঠনটির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এ সময় বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, ফজলুল হক মিলন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে কার্যালয়ে ঢুকতে দেয়নি ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

দাবি আদায়ে সকাল থেকে ছাত্রদলের একটি পক্ষ কার্যালয়ের নিচতলায় অনশন শুরু করে। এছাড়া অন্য পক্ষ বাইরে গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে।

সরকারি বাংলা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুল হাসান টিটু বলেন, ‘আমরা চাই ছাত্রদলে নিয়মিত কমিটি হোক। হয় সেটা নিয়মিত ছাত্রদের দিয়ে হোক। কিন্তু এবার হঠাৎ করে নিয়ম করা হয়েছে ২০০০ সালে যারা এসএসসি পাস করেছে তারা প্রার্থী হতে পারবে। অথচ আমরা যারা আগে পাস করেছি কিন্তু ইউনিটের শীর্ষ পদে আছি তারা ভোট দিতে পারবো কিন্তু প্রার্থী হতে পারবো না। এটা কেমন নিয়ম। এটা বাতিল করতে হবে।’

তবে গেটে তালা দেয়ার কথা অস্বীকার করেন তিনি। বলেন, ‘আমরা গেটে তালা দেইনি। আমরা কেন্দ্রীয় নেতাদের কার্যালয়ে ঢুকতে দিচ্ছি না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আশা করি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের দাবি বিবেচনা করে নতুন সিদ্ধান্ত দেবেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT