দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় নিহত মকবুলের মরদেহ প্রায় ৯ ঘণ্টা পর ময়নাতদন্তের জন্য নেয়া হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে

নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় নিহত মকবুলের মরদেহ প্রায় ৯ ঘণ্টা পর ময়নাতদন্তের জন্য নেয়া হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে

ঢাকা, ০৮ ডিসেম্বর ২০২২ইং (দেশপ্রেম রিপোর্ট): রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় নিহত মকবুলের মরদেহ প্রায় ৯ ঘণ্টা ধরে পড়ে থাকার ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল চারটার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার মরদেহ ময়নাতদন্তের জন্য নেওয়া হয়।

বিএনপির ১০ ডিসেম্বরের ঢাকার বিভাগীয় গণসমাবেশের স্থান নিয়ে কিছুদিন ধরে উত্তেজনা চলছিল। ১০ ডিসেম্বর ঘিরে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তপ্ত হয়ে ওঠে রাজনীতি। এরই মধ্যে গতকাল বুধবার দুপুরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। এ সময় আহত হন মকবুল। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বিকাল ৪টা ৪৫ মিনিটে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, পুলিশকে লক্ষ্য করে বিএনপি কর্মীরা ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করলে আত্মরক্ষার্থে পুলিশ টিয়ারশের ও রাবার বুলেট ছোঁড়া হয়।

অন্যদিকে এ সংঘর্ষে মকবুল নিহত হওয়া ছাড়াও পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।

নিহত মকবুল (৪৫) নারায়ণগঞ্জ আড়াইহাজার পদিনের চর এলাকার আব্দুস সামাদের ছেলে। স্ত্রী সন্তান নিয়ে মিরপুর ১১ নম্বর এলাকার লালমাটিয়া বাউনিয়াবাধের এ ব্লকের ১২ নম্বর লাইনের ৮ নম্বর টিনসেট বাসায় ভাড়া থাকতেন। বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মকবুলের মরদেহ সনাক্ত করেন তার স্ত্রী হালিমা ও মকবুলের ভাই নুর হোসেন।

জানা গেছে, ময়নাতদন্তের পর হাসপাতাল ও পুলিশের নির্ধারিত আনুষ্ঠানিকতা শেষে মকবুলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT