দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
পছন্দের ঠিকাদারকে কাজ না দেওয়ায় ভিপি নূর বিশৃঙ্খলা সৃষ্টি করছেন : ডিএনসিসি

পছন্দের ঠিকাদারকে কাজ না দেওয়ায় ভিপি নূর বিশৃঙ্খলা সৃষ্টি করছেন : ডিএনসিসি

ঢাকা, ২১ মে ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): পছন্দের ঠিকাদারকে কাজ না দেওয়ায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনের সামনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিশৃঙ্খলা সৃষ্টি করছেন বলে অভিযোগ করেছে ডিএনসিসি কর্তৃপক্ষ। আজ বুধবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা ফারজানা ববি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক তার পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়ার জন্য ১৮ মে তারিখে মুঠোফোনে ফোন করে। অতিরিক্ত প্রধান প্রকৌশলী তাকে পাবলিক প্রকিউরমেন্ট আইন ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালার আইনি বিষয়গুলো ব্যাখ্যা করেন এবং আইনের বাইরে গিয়ে কোনো কিছু করার সুযোগ নেই বলে তাকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু নুরুল হক তার কোনো কথা না শুনে তাকে কাজ দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে আর ডিএনসিসির অফিসে তালা লাগানোর হুমকি দেন।

 

এরই প্রেক্ষিতে মঙ্গলবার বিকাল ৩ টায় গুলশান-২ এর নগর ভবনের সামনে কিছু লোক নিয়ে গণঅধিকার পরিষদের ব্যানারে বিশৃঙ্খলা সৃষ্টি ও ডিএনসিসি প্রশাসকের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। এতে ডিএনসিসির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

 

বিজ্ঞপ্তির সঙ্গে ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আরিফুর রহমানকে হোয়াটসঅ্যাপে ফোন ও মেসেজ পাঠানোর দুইটি স্ক্রিনশট পাঠিয়েছে ডিএনসিসির জনসংযোগ বিভাগ।

 

এতে দাবি করা হয়েছে, ১৮মে দুপুর একটা ৩৬ মিনিটে ফোন করে ১ মিনিট ৩৫ সেকেন্ড কথা বলেছেন নুরুল হক নুর। এর আগের দিন ১৭মে দুপুর ১টা ১৬ মিনিটে ২১ সেকেন্ড ও ২টা ২৪ মিনিটে ২৪ সেকেন্ড কথা বলেছেন। এর আগে একদিন সন্ধ্যা ৭টা ২২ মিনিটে কল করে ওই কর্মকর্তার সঙ্গে ৫৭ সেকেন্ড কথা বলেছেন। গত ১৭ মে বিকেল ৩টা ৩৯ মিনিটে মেসেজে লিখেছেন, ‌‌‘1.1099513-Zone:10 14 core- 22May 2025, 2.1099514-zone:10 16 core-22 May2025, 3.1104076-Zone:4 14core- 28 may 2025, 4.1104078-zone:4 11core-28 May 2025 এখান থেকে ১ টা দিতে বলেন, ধন্যবাদ।’

 

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরের দল গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তর শাখা ডিএনসিসি প্রশাসক এজাজকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় নেতা উল্লেখ করে তাকে অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার বিকাল ৩টার দিকে কয়েকশত নেতাকর্মী নিয়ে বিক্ষোভ করেন। পরে সমাবেশ থেকে সরকারকে প্রশাসক মোহাম্মদ এজাজকে অপসারণ ও গ্রেপ্তার করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT