দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
পঞ্চম প্রজন্মের চীনের জে-৩৫এ স্টিলথ অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে পাকিস্তান

পঞ্চম প্রজন্মের চীনের জে-৩৫এ স্টিলথ অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে পাকিস্তান

ইন্টারন্যাশনাল ডেস্ক,২৫ ডিসেম্বের ২০২৪ইং (দেশপ্রেম রিপোর্ট): পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক ৪০টি স্টিলথ যুদ্ধবিমান কিনতে চীনের সঙ্গে চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এই চুক্তি বাস্তবায়িত হলে পাকিস্তান হবে চীনের জে-৩৫এ স্টিলথ যুদ্ধবিমানের প্রথম আন্তর্জাতিক ব্যবহারকারী।

 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও হংকংভিত্তিক সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

 

প্রতিবেদনে উল্লেখ করা হয়, চীন আগামী দুই বছরের মধ্যে পাকিস্তানে এই যুদ্ধবিমান সরবরাহ শুরু করবে। চীনের প্রতিরক্ষা শিল্প সম্পূর্ণ স্বাধীন হওয়ায় যুদ্ধবিমান তৈরিতে তাদের অন্য কোনো দেশের ওপর নির্ভর করতে হয় না।

 

জে-৩৫এ হলো চীনের দ্বিতীয় পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান। এটি মাঝারি আকারের বহুমুখী ফাইটার জেট, যা যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমানের অন্যতম প্রতিদ্বন্দ্বী। যুদ্ধক্ষেত্রে দ্রুত প্রতিক্রিয়া জানানো এবং শত্রু রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা এর বড় বৈশিষ্ট্য। এটি চীনের সবচেয়ে উন্নত সামরিক প্রযুক্তির একটি উদাহরণ।

 

পাকিস্তানের প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি বিশ্লেষকরা মনে করছেন, জে-৩৫এ যুদ্ধবিমান পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে। পাকিস্তানের বিমানবাহিনী ইতোমধ্যেই এই চুক্তির অনুমোদন দিয়েছে। যদিও বেইজিং থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

 

মার্কিন চায়না অ্যারোস্পেস স্টাডিজ ইনস্টিটিউটের পরিচালক ব্রেন্ডান মুলভেনি বলেছেন, এই চুক্তি পাকিস্তান এবং চীনের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও গভীর করবে। তবে এর কার্যকারিতা পাকিস্তানের সামরিক দক্ষতা এবং চীনের সরবরাহ ব্যবস্থার ওপর নির্ভর করবে।

 

এই পদক্ষেপ ভারত-পাকিস্তানের মধ্যে আকাশ প্রতিরক্ষার ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে। পাকিস্তান যদি দক্ষতার সঙ্গে এই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করতে পারে, তবে এটি দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষার গতিপথ বদলে দিতে পারে।

 

বিশেষজ্ঞদের মতে, জে-৩৫এ যুদ্ধবিমান হাতে পেলে পাকিস্তান আকাশ প্রতিরক্ষায় ভারতের থেকে এগিয়ে যেতে পারে। পাকিস্তানের জাতীয় নিরাপত্তার জন্য এই বিমান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাকিস্তানের জন্য এই চুক্তি শুধু প্রতিরক্ষা শক্তি বৃদ্ধির নয়, বরং কৌশলগত সম্পর্ক উন্নয়নের একটি বড় পদক্ষেপ। দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে এই যুদ্ধবিমান বড় পরিবর্তনের সূচনা করতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT