দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
পটুয়াখালীর দুমকিতে গৃহবধূর আত্মহত্যা

পটুয়াখালীর দুমকিতে গৃহবধূর আত্মহত্যা

পটুয়াখালী, ০৭ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): পটুয়াখালীর দুমকিতে ফ্যানে ঝুলে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চরগরবদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ আফসানা ইসরাত বীথি (২৩) একই গ্রামের প্রবাসী সৈয়দ নাহিদ ইসলাম (২৮) এর স্ত্রী।

 

পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি প্রবাসী স্বামী নাহিদের সঙ্গে মোবাইল ফোনে বিভিন্ন বিষয় নিয়ে বীথির ঝগড়া-বিবাদ চলছিল। রবিবার ভোরে আড়াই বছরের সন্তানের কান্না শুনে নিহতের ছোট ভাই ইমাম ঘরে প্রবেশ করে ফ্যানের সাথে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে থাকা বোনকে দেখতে পান। পরে পরিবারের লোকজন এসে লাশ নিচে নামান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

প্রায় সাড়ে তিন বছর আগে প্রেমের সূত্রে বীথির সঙ্গে সৈয়দ নাহিদের বিয়ে হয়। তাদের সংসারে আড়াই বছরের এক পুত্র সন্তান রয়েছে।

 

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT