দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
পটুয়াখালীর দুমকিতে বিএনপির এক অংশের সদস্য সংগ্রহ কর্মসূচি

পটুয়াখালীর দুমকিতে বিএনপির এক অংশের সদস্য সংগ্রহ কর্মসূচি

পটুয়াখালী, ০২ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর   ইউনিয়ন বিএনপির উদ্যোগে ২০২৫ সালের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম  শুরু হয়েছে। মঙ্গলবার   সকাল ১০ টায় শ্রীরামপুর   ইউনিয়ন  বিএনপির অফিসে   এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

 

দুমকি উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন হাওলাদার, প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বলেন, বিএনপিকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংহত করতে হবে। নতুন সদস্য সংগ্রহ এবং পুরাতন সদস্যদের নবায়নের মাধ্যমে আমরা সেই লক্ষ্য পূরণে কাজ করছি।

 

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মতিউর রহমান দিপু। তিনি বলেন, এই সদস্য সংগ্রহ অভিযান শুধু সদস্য বাড়ানোর জন্যই নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার জন্যও।

 

আরও উপস্থিত ছিলেন – দুমকি উপজেলা বিএনপির সদস্য মোঃ ফোরকান হাওলাদার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আহসান ফারুক, যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান  লাল মিয়া, যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর খাঁন, যুবদলের যুগ্ম আহবায়ক সৈয়দ শাখাওয়াত, যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল হাওলাদার, শ্রীরামপুর ইউনিয়ন যুবদলের সায়েম,  কৃষক দলের সাবেক সভাপতি সৈয়দ আতিকুল ইসলাম, উপজেলা  শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মোঃ দুলাল সিকদার, ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃসাগর হাওলাদার   ছাত্র দল নেতা মোঃ খালিদ হাসান (রাফি), মোঃ মাসুৃম জোমাদ্দার।

 

শ্রীরামপুর   ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ রফিকুল ইসলাম মৃধা  এর  সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজন পরিচালনায় করেন পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ- সাধারণ সম্পাদক মোঃ ইখতিয়ার আহম্মেদ নকিব।

 

এসময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT