দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
পটুয়াখালীর দুমকী উপজেলার পিরতলা বাজারে সিন্ডিকেটের কবলে মাছ-সবজি বাজার

পটুয়াখালীর দুমকী উপজেলার পিরতলা বাজারে সিন্ডিকেটের কবলে মাছ-সবজি বাজার

পটুয়াখালী, ০৩ অক্টোবর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়,  মাছ ও তরকারির বাজার এখন সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। এতে ক্রেতাসাধারণ চরম ভোগান্তিতে পড়েছেন। পার্শ্ববর্তী মৌকরণ, বগা ও কলসকাঠি বাজারের তুলনায় দুমকির পীরতলা, ও সিনেমা হল বাজারে নিত্যপণ্য ২০ থেকে ৪০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। ক্রেতাদের অভিযোগ, স্থানীয় ব্যবসায়ীরা সিন্ডিকেট গড়ে নিজেদের মতো করে দাম নির্ধারণ করছেন।এতে নিম্নআয়ের মানুষের বাজার খরচ বেড়ে যাচ্ছে।

 

আশপাশের বাজারগুলোতে তুলনামূলক কম দামে পণ্য বিক্রি হলেও দুমকিতে তা নিয়ন্ত্রণের বাইরে।সরেজমিনে ঘুরে দেখা গেছে, আলু, পেঁয়াজ, মরিচ, টমেটোসহ বিভিন্ন সবজি এবং স্থানীয় নদীর মাছ স্বাভাবিক দামের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। এ প্রতিনিধি কে ক্রেতারা জানান, অন্য বাজারে যেতে সময় ও অতিরিক্ত ভাড়া লাগে, তাই বাধ্য হয়েই বেশি দামে কিনতে হচ্ছে। তরকারী ব্যবসায়ী হুমায়ূন  বলেন, ‘পাইকারি বাজারেই দাম বেশি আসছে, আর পরিবহন খরচও বেড়েছে।’ তবে ক্রেতাদের দাবি, পাইকারি বাজার স্থিতিশীল থাকলেও দুমকিতে সিন্ডিকেটের কারণে অস্বাভাবিকভাবে দাম বাড়ানো হচ্ছে।স্থানীয় সচেতন মহলের মতে, প্রশাসনের কঠোর নজরদারি ছাড়া বাজারে সিন্ডিকেট নিয়ন্ত্রণ সম্ভব নয়। তা না হলে নিত্যপণ্যের দাম আরও অস্থিতিশীল হয়ে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে কেনার সুযোগ থেকে বঞ্চিত হবেন।

 

পীরতলা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মো. শাহীন খান স্বীকার করে বলেন, ‘সিন্ডিকেটের বিষয়টি সত্য। সমিতির পক্ষ থেকে বারবার সতর্ক করা হলেও অনেক ব্যবসায়ী ন্যায্যমূল্যে বিক্রি না করে বেশি দাম নিচ্ছে। শিগগিরই বৈঠক করে কঠোর নির্দেশনা দেওয়া হবে।’এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. এজাজুল হক বলেন, ‘বাজার মনিটরিং জোরদার করা হবে। কেউ ইচ্ছাকৃতভাবে দাম বাড়ালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT