দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
পটুয়াখালীর বাউফলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

পটুয়াখালীর বাউফলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

বাউফল (পটুয়াখালী), ০৯ অক্টোবর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বাউফল উপজেলায় এক মতবিনিময় সভায় মাদক, খাসজমি বন্দোবস্ত ও সামাজিক ব্যাধি দূরীকরণে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন।

 

বৃহস্পতিবার দুপুর ১টায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন, “জনগণের সেবা ও কল্যাণ নিশ্চিত করাই প্রশাসনের মূল লক্ষ্য। জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগ জনগণের কল্যাণে সরকারের প্রতিনিধি হয়ে কাজ করছে। আমরা একটি সুন্দর, সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করব।”

 

উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা কাওসার হোসেন, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আপেল মাহমুদ ফিরোজ এবং বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমান।

 

সভায় বাউফল উপজেলার মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষকমণ্ডলী এবং উপজেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT