বাউফল, ০৬ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ৬ -ই সেপ্টেম্বর ২০২৫ রোজ শনিবার দুপুর ৩ টা ৩০ মিনিট সময় বাউফল উপজেলা অডিটোরিয়াম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ও পয়াত নেতাদের স্নরনে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-০২ বাউফল আসনে বিএনপির মনোয়ন প্রত্যাশী বাউফল উপজেলা বিএনপির আগামী নেতৃত্বের কান্ডারী বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ এ কে এম মিজানুর রহমান লিটু। তিনি তার বক্তব্য বলেন, শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে চলতে হবে এবং আরো বলেন মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত দেশ গড়তে হবে দেশ নায়ক জনাব তারেক রহমানের দিকনির্দেশনায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। দলের নেতাকর্মীদের আচার-আচরণ দিয়ে সাধারণ মানুষ সাথে মিলে মিশে কাজ করতে হবে যাতে করে কোন মানুষ কষ্ট না পায়। এই বার্তা ঘরে ঘরে পৌঁছাইয়া দিতে হবে ।
আরও উপস্থিত ছিলেন ধূলিয়া, মদনপুরা ইউনিয়নের বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply