দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
পদ্মা সেতুর টোলের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি : বলেছেন, ওবায়দুল কাদের

পদ্মা সেতুর টোলের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি : বলেছেন, ওবায়দুল কাদের

ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর টোল নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ‘সেতুর নির্মাণ প্রক্রিয়া এগিয়ে চলেছে। কিন্তু টোলের ব্যাপারটা নির্ধারণ হওয়ার আগেই কীভাবে আগাম কথা বলব। মূলত পদ্মা সেতুর টোলের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’

মহাসড়কে টোল আরোপের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘যাত্রীবাহীসহ সব গাড়িকেই টোল দিতে হবে। পৃথিবীর সব দেশেই রাস্তা ব্যবহারে টোল দিতে হয়। কোন মহাসড়কে কত এবং কোন গাড়ির জন্য কত টাকা টোল ধার্য হবে, সে বিষয়টি একটি নিয়মের মধ্যে আনা হচ্ছে। এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় কাজ করছে।

তিনি বলেন, জাতীয় মহাসড়কের মধ্যে যেগুলো চার, ছয় এবং আট লেনের বা নতুন করে নির্মাণ করা মহাসড়ক, আপাতত সেগুলোতেই আমরা টোল আরোপের চিন্তা-ভাবনা করছি।

ছাত্রলীগের কমিটির বিষয়ে কোনো সিদ্ধান্ত আসছে কি না, জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ বিষয়ে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই করে ছাত্রলীগের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করেছেন। আমি নেত্রীর পক্ষ থেকে ঘোষণা দিয়েছি। ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটি, ইউনিভার্সিটি ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ একসঙ্গে প্রেসিডেন্ট, সেক্রেটারিদের নাম ঘোষিত হয়েছিল। এটা নেত্রী নিজেই নির্ধারণ করে দিয়েছিলেন।’

ওবায়দুল কাদের বলেন, এখন যদি ছাত্রলীগের এই কমিটির ব্যাপারে নতুন কোনো বিবেচনা আসে, সংযোজন বা পরিবর্তনের কোনো প্রশ্ন আসে, আমি মনে করি নেত্রী শেখ হাসিনা নিজেই করতে পারেন। যেহেতু কমিটিটা তিনিই করেছেন, কাজেই কমিটির ব্যাপারে কোনো পরিবর্তন বা সংশোধন-সংযোজনের প্রয়োজন হয় সেটা তিনি নিজেই করবেন।

ছাত্রলীগের আগাম সম্মেলনের কোনো সম্ভবনা আছে কি না- জানতে চাইলে কাদের বলেন, আমি এখন পর্যন্ত আগাম সম্মেলনের কোনো সিদ্ধান্ত পাইনি। এটি দলের অভ্যন্তরীণ বিষয়। পুরোপুরিভাবে নেত্রী নিজেই দেখেছেন। তিনি পরীক্ষা-নিরীক্ষা করেছেন, দলের চারজনকে ছাত্রলীগের বিষয়টি দেখাশোনার দায়িত্ব দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT