দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকীতে জনতা ভবনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় জনতা পার্টির উদ্যোগে বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী পালিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স
পবিপ্রবিতে অনিয়ম-দুর্নীতি-অরাজকতার অভিযোগে জিয়া পরিষদের স্মারকলিপি

পবিপ্রবিতে অনিয়ম-দুর্নীতি-অরাজকতার অভিযোগে জিয়া পরিষদের স্মারকলিপি

পটুয়াখালী, ২৮ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) চলমান অরাজকতা, প্রশাসনিক বৈষম্য ও দুর্নীতির অভিযোগ তুলে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদ (কর্মকর্তা ইউনিট)। কিন্তু প্রশাসন বলছে স্মারকলিপি হাতে পাইনি। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।

গত ‎১২ আগষ্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর স্মারকলিপি পাঠিয়ে পরিষদের পক্ষ থেকে প্রশাসনের নিষ্ক্রিয়তায় উদ্বেগ প্রকাশ করা হয়। স্মারকলিপিতে বলা হয়েছে, “ফ্যাসিজম পতনের পর এক বছর পেরিয়ে গেলেও এখনো বিশ্ববিদ্যালয়ের দপ্তরগুলোতে বৈষম্য, অরাজকতা ও দুর্নীতি বিদ্যমান। ফ্যাসিস্ট আমলের শিক্ষক–কর্মকর্তারা গুরুত্বপূর্ণ পদে থেকে জুলাই বিপ্লবকে ব্যর্থ করার চেষ্টা চালাচ্ছে। প্রশাসনের নীরবতায় আমরা উদ্বিগ্ন।”

‎জিয়া পরিষদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—

‎১. ফ্যাসিজমের সঙ্গে জড়িত শিক্ষক ও কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারণ।

‎২. খণ্ডকালীন কর্মকর্তাদের স্থায়ীকরণ।

‎৩. গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে সিনিয়র কর্মকর্তাদের দায়িত্ব প্রদান ও স্থায়ী নিয়োগ।

‎৪. অর্থ ও হিসাব শাখায় ২ কোটি ৯ লাখ টাকার দুর্নীতির তদন্ত ও বিচার।

‎৫. সাম্প্রতিক ১০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের টেন্ডার নিয়ে তদন্ত।

‎স্মারকলিপিতে আরও বলা হয়, দাবিগুলো ১০ কার্যদিবসের মধ্যে বাস্তবায়ন না হলে কর্মকর্তারা তদন্ত কমিশন থেকে পদত্যাগ করবেন এবং মানববন্ধন ও সংবাদ সম্মেলনসহ কর্মসূচি ঘোষণা করবেন।

‎জিয়া পরিষদের সভাপতি মো. আবু বকর সিদ্দিক ও নির্বাহী সদস্য মো. ফারুক হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্য স্বাক্ষরিত এ স্মারকলিপি জমা দেওয়া হয়।

‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার   “আমি এখনো এ সংক্রান্ত কোনো স্মারকলিপি হাতে পাইনি। প্রাপ্তি ও জারি শাখায় খোঁজ নিতে হবে।”

‎অন্যদিকে, ভাইস চ্যান্সেলরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT