দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
পবিপ্রবি’র উন্নয়ন প্রকল্প পরিকল্পনা কমিশনের সদস্যদের সরেজমিন পরিদর্শন

পবিপ্রবি’র উন্নয়ন প্রকল্প পরিকল্পনা কমিশনের সদস্যদের সরেজমিন পরিদর্শন

পটুয়াখালী, ১৮ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): পরিকল্পনা কমিশনের সদস্যগণ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) “অধিকতর উন্নয়ন (২য় পর্যায়) (১ম সংশোধন)” শীর্ষক প্রকল্প সরেজমিন পরিদর্শন করেছেন।

 

আজ ১৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) ড. কাইয়ুম আরা বেগম এবং প্রধান (অতিরিক্ত সচিব) মো: আব্দুর রউফ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত হয়ে প্রকল্পের অগ্রগতি সরেজমিন দেখেন। তারা ৬ তলা ভিতের উপর ৬ তলা একাডেমিক ভবন, ১০ তলা ভিতের উপর ১০ তলা ছাত্রী হল (৬০০ সিট), ১০ তলা ভিতের উপর ১০ তলা ছাত্র হল (৬০০ সিট), ১০ তলা ভিতের উপর ১০ তলা একাডেমিক ভবন, আবহাওয়া স্টেশন ভবন, অডিটোরিয়াম ভবন (৭০০ সিট)সহ বিভিন্ন নির্মাণ কাজ পরিদর্শন করেন।

 

পরিদর্শনের সময় তারা প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং সুষ্ঠু বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশংসা করেন।

 

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, “এই উন্নয়ন প্রকল্পের মাধ্যমে পবিপ্রবি আরও আধুনিক ও মানসম্মত শিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে উঠছে। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের জন্য উন্নত একাডেমিক ও আবাসিক পরিবেশ নিশ্চিত করা, যাতে তারা বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। পরিকল্পনা কমিশনের সদস্যরা সরেজমিনে এসে প্রকল্পের অগ্রগতি দেখে খুশি হয়েছেন, যা আমাদের জন্য বড় প্রেরণা। আমরা আশা করি, ভবিষ্যতে আরও দ্রুততার সঙ্গে এই প্রকল্পের সকল কাজ সম্পন্ন হবে।”

 

এ সময় তাদের সঙ্গে ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মো: আব্দুল লতিফ, রেজিস্ট্রার প্রফেসর ড. মো: ইকতিয়ার উদ্দিন, প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন,বিশ্ববিদ্যালয় প্রকৌশলী মো: ইউনুছ শরীফ, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ, ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক ড. সগিরুল ইসলাম মজুমদার, ভিসির একান্ত সচিব ড. মুহাম্মদ ইকবাল হোসেন,  প্রকল্পের উপপরিচালক  প্রকৌশলী মুহাইমিনুল আলম ফাইয়াজ, তত্বাবধায়ক প্রকৌশলী মো: ফারুক হোসেন, কনসালটেন্ট আনোয়ার হোসেন,প্রধান খামার তও্বাবধায়ক(ভারপ্রাপ্ত) আরিফুর রহমান,ডেপুটি রেজিস্ট্রার  মো: আবুবকর সিদ্দিক,মো: শাহজালাল, খায়য়রুল বাশার নাসির ও ইলিয়াস উদ্দিন প্রমুখ।

 

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়টির এই উন্নয়ন প্রকল্প শিক্ষার্থীদের জন্য আধুনিক ও সুসজ্জিত একাডেমিক ও আবাসিক সুযোগ-সুবিধা নিশ্চিত করবে, যা পবিপ্রবিকে দেশের অন্যতম শীর্ষ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে আরও সমৃদ্ধ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT