দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রীর ফোন, পাশে থাকার আশ্বাস

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রীর ফোন, পাশে থাকার আশ্বাস

ঢাকা, ০৮ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  চীনের স্টেট কাউন্সিলর এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে টেলিফোনে দীর্ঘ সময় কথা বলেছেন। করোনা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে প্রায় ৪৫ মিনিট দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে কথা হয়।

দেশে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার পাশাপাশি এই ইস্যুতে বাংলাদেশের চিকিৎসক ও তাদের সহকারীদের (নার্স) প্রশিক্ষণ দিতে চীনের কাছে একটি বিশেষজ্ঞ দল পাঠানোর জন্য অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী। চীনা পররাষ্ট্রমন্ত্রী সহযোগিতার আশ্বাস দিয়েছেন।  গতকাল মঙ্গলবার এই ফোনালাপ হয় বলে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে।

বার্তায় জানানো হয়, দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বাংলাদেশে করোনাভাইরাস প্রতিরোধ নিয়ে আলোচনা হয়। মোমেন ঢাকায় বিদেশি নাগরিকদের চিকিৎসার লক্ষ্যে প্রস্তুত শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটউট অ্যান্ড হাসপাতালের জন্য চীনা টেকনিশিয়ান ও বিশেষজ্ঞদের সহায়তা চান। একইসঙ্গে করোনাভাইরাস প্রতিরোধে চীনা মেডিক্যাল বিশেষজ্ঞ, ডাক্তার ও নার্সদের সহযোগিতা চান।

এ বিষয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী সহযোগিতার আশ্বাস দেন বলে বার্তায় উল্লেখ করা হয়। এছাড়া চীন থেকে ভেন্টিলেশন মেশিন আমদানির বিষয়েও দুই মন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে।

বার্তায় আরও জানানো হয়, টেলিফোন আলোচনায় মোমেন চীনের পররাষ্ট্রমন্ত্রীকে চীনা পণ্যের ঋণপত্রের মেয়াদ এক বছর করার জন্য দেশটির কাছে অনুরোধ জানান। এ বিষয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ইতিবাচক মনোভাব পোষণ করার পাশাপাশি এ বিষয়ে বাংলাদেশকে সবধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

দুই মন্ত্রীর টেলিফোন আলোচনায় উঠে আসে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুটিও। রোহিঙ্গা প্রত্যাবাসন দ্রুত সময়ের মধ্যে শুরু করতে চীনের সহযোগিতা চাইলে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন উচিত বলে মন্তব্য করে এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তার দেশ বাংলাদেশের সঙ্গে থাকবে বলে আশ্বাস দেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তায় উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT