দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
পর্দা উঠেছে বিশ্বকাপ ক্রিকেটের ১২তম আসরের

পর্দা উঠেছে বিশ্বকাপ ক্রিকেটের ১২তম আসরের

স্পোর্টস ডেস্ক, ৩০ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): জমকালো উদ্বোধনী আয়োজনে পর্দা উঠেছে বিশ্বকাপ ক্রিকেটের ১২তম আসরের। লন্ডনের বাকিংহাম প্যালেসের সামনে দ্য মলে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের।

বিশ্বকাপ ইতিহাসে এবারই প্রথম স্টেডিয়ামের বাইরে আয়োজন করা হয় উদ্বোধনীর। শুরু থেকেই একের পর এক চমকপ্রদ আয়োজন মন্ত্রমুগ্ধের মত আটকে রাখে ক্রিকেটপ্রেমীদের। উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্বে ছিলেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার অ্যান্ড্রু ফ্লিনটফ ও কৌতুক অভিনেতা প্যাডি ম্যাকগিনেস। শুরুতেই দর্শকদের সামনে হাজির হন অংশগ্রহণকারী দশ দলের দশ অধিনায়ক। এরপরেই মনোমুগ্ধকর সঙ্গীতের মুর্ছনায় সবাইকে মাতিয়ে রাখেন স্থানীয় শিল্পীরা। ২০ বছর পর বিশ্বকাপ ফিরেছে ইংল্যান্ডে। তাই আয়োজনে চমকের কোন কমতি রাখেননি আয়োজকরা। অনুষ্ঠানে একটি প্রীতি ম্যাচে অংশ নেন অংশগ্রহণকারী দলগুলোর সাবেক দশ ক্রিকেটার। তাদের সঙ্গে ছিলেন সে সব দেশের দশ জন তারকা। সবশেষে ২০১৫ সালের বিশ্বকাপের ট্রফি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT