দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
পলিথিন-প্লাস্টিকের ব্যাগ পেলেই ব্যবস্থা নেয়া হবে : উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

পলিথিন-প্লাস্টিকের ব্যাগ পেলেই ব্যবস্থা নেয়া হবে : উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

ঢাকা, ৩১ আগষ্ট ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ রবিবার (৩১ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে সাশ্রয়ী দামে পরিবেশবান্ধব পাটের ব্যাগ বাজারজাতকরণ কার্যক্রম উদ্বোধনকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে এবার কঠোর অবস্থান নিয়েছে সরকার। নিষিদ্ধ ঘোষিত পলিথিন পাওয়া গেলেই তা জব্দ করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

রিজওয়ানা হাসান বলেন, এখন থেকে নিয়মিত বাজার পরিদর্শন করা হবে। আর কোনো ছাড় নেই, পলিথিন ও প্লাস্টিকের ব্যাগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

 

প্লাস্টিকের দূষণ থেকে সামগ্রিক আগ্রাসন কমাতে পাটের ব্যবহারের পরিসর বাড়ানোর তাগিদ দিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, যারা প্লাস্টিকের ব্যাগ উৎপাদন করতেন, তারা যদি পাটের ব্যাগ উৎপাদনে মনোনিবেশ করেন, তাহলে এই খাতে দ্বিগুণ কর্মসংস্থান সৃষ্টি হবে। উৎপাদকদের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে পাশে থাকবে সরকার।

 

বাণিজ্য উপদেষ্টা বলেন, বিলিয়ন ডলারের আমদানি করা প্লাস্টিক পণ্যের বিকল্প পাটের ব্যবহার বাড়ানো গেলে অর্থনীতির গতি বাড়বে। সামনের দিনে পাটের ব্যাগের পরিবর্তে প্লাস্টিকের ব্যাগ কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

 

উপদেষ্টা আরও বলেন, পলিথিনের বহুল ব্যবহার মাটি, পানি ও জীববৈচিত্র্যের জন্য ভয়াবহ হুমকি তৈরি করছে। অন্যদিকে পাটের তৈরি ব্যাগ পরিবেশবান্ধব ও কর্মসংস্থান সৃষ্টিকারী। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে গৃহীত প্রকল্পের আওতায় টিসিবির ডিলার ও বাজারের বণিক সমিতির মাধ্যমে ভর্তুকি মূল্যে পাটের ব্যাগ সরবরাহ করা হচ্ছে।

 

অনুষ্ঠানে জানানো হয়, টিসিবির ৬০টি ডিলারের মাধ্যমে পাটের ব্যাগ ছড়িয়ে দেওয়া হবে রাজধানীজুড়ে। কাঁচাবাজারের বিক্রেতা কিংবা ক্রেতা, যে কেউই সংগ্রহ করতে পারবেন ভর্তুকি মূল্যের এসব ব্যাগ। মান ও আকারভেদে এসব ব্যাগের জন্য গুনতে হবে ২০-৮০ টাকা পর্যন্ত। শিগগির দেশজুড়ে এর পরিসর বাড়ানো হবে।

 

অনুষ্ঠানে উৎপাদকরা জানান, সরকারি সহায়তা পেলে পাটপণ্যের বাজার যেমন বাড়বে তেমনি বাড়বে কর্মসংস্থান।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সভাপতিত্ব করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT