দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
পশ্চিমবঙ্গে সরকারী হিসেবে ৭শ ডেঙ্গু রোগী, দোষ দিচ্ছে বাংলাদেশের

পশ্চিমবঙ্গে সরকারী হিসেবে ৭শ ডেঙ্গু রোগী, দোষ দিচ্ছে বাংলাদেশের

ঢাকা, ০২ আগষ্ট ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): পশ্চিমবঙ্গেও জটিল হয়ে উঠছে ডেঙ্গু পরিস্থিতি। সরকারি হিসাব অনুযায়ী আক্রান্তের সংখ্যা ৭শ’ হলেও বেসরকারি হিসাবে এ সংখ্যা অনেক বেশি। এদিকে নিজ রাজ্যের এ পরিস্থিতির জন্য বাংলাদেশকে দুষলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ থেকে সীমান্তের গ্রামগুলোতে এডিস মশা চলে যাওয়ায় ডেঙ্গু পরিস্থিতির অবনতি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী জেলা উত্তর ২৪ পরগনা। জেলার বারাসত মহকুমার অন্তর্গত হাবড়াতে অজানা জ্বরে আক্রান্ত হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়। পরবর্তীতে তা ডেঙ্গু জ্বর হিসেবে চিহ্নিত হয়। এ অবস্থায় সেখানে স্থানীয় বিধায়ক তথা রাজ্য সরকারের খাদ্যমন্ত্রীকে ডেঙ্গু মোকাবিলায় দেখভালের দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার কলকাতায় সবুজ বাঁচাও নামের একটি র‌্যালি শেষ করে ভাষণ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বাংলাদেশে ডেঙ্গুর ভয়াবহ প্রভাবের কথা জানিয়ে বলেন, বাংলাদেশে যে কোনো সমস্যা হলে সেই প্রভাব পড়ে পশ্চিমবঙ্গেও।

উত্তর ২৪ পরগনা জেলা ছাড়াও রাজ্যটির নদীয়া, মুর্শিদাবাদ ও মালদার বেশ কিছু এলাকায় ডেঙ্গুর প্রভাব দেখা দিয়েছে। তবে, কলকাতায় এখনও ডেঙ্গুর তেমন কোনো খবর নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT