দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
পাংশায় মুজিববর্ষে আশিক মাহমুদ মিতুলের ব্যক্তিগত উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

পাংশায় মুজিববর্ষে আশিক মাহমুদ মিতুলের ব্যক্তিগত উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

রাজবাড়ী, ৩০ মে ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  মুজিববর্ষ উপলক্ষে রাজবাড়ীর পাংশা উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধের পাশাপাশি ডেঙ্গু থেকে রক্ষা পাওয়ার জন্য রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সদস্য মো. আশিক মাহমুদ মিতুলের ব্যক্তিগত উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার বিকাল ৪টায় পাংশা উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে শুরু হওয়া এই মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম বুড়ো। এ সময় উপস্থিত ছিলেন পাংশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ এফ এম শফিউদ্দীন পাতা, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও কালুখালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনু, ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দীন বিশ্বাস, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি দীপক কুন্ডু, পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিদুল ইসরাম মারুফ।

উদ্বোধনের সময় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিমের পুত্র আশিক মাহমুদ মিতুল বলেন, করোনা ভাইরাসের পাশাপাশি ডেঙ্গুর ভয়াবহতা রোধকল্পে আমার পিতা মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করলে দ্রুত সময়ের মধ্যে সেটি বাস্তবায়ন করা হয়।

তিনি আরো বলেন পর্যায়ক্রমে পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী তিনিটি উপজেলাতে এই কার্যক্রম অব্যাহত থাকবে। উদ্বোধনের প্রথম দিনে পাংশা পৌর এলাকার বিভিন্ন এলাকায় দুইটি ফগার মেশিন ও ৬টি জীবানুনাশক স্প্রে মেশিন দিয়ে এ কার্যক্রম শুরু করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT