দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দেব : ভারতীয় সেনাপ্রধান

পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দেব : ভারতীয় সেনাপ্রধান

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৩ অক্টোবর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার হুমকি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। শুক্রবার রাজস্থানের অনুপগড়ে একটি সেনা পোস্ট পরিদর্শনে গিয়ে তিনি ওই মন্তব্য করেন।

 

ভাষণে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, ভারত পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ করতে হবে। নয়তো তার ভৌগোলিক উপস্থিতি হারানোর ঝুঁকি নিতে হবে। বিশ্ব মানচিত্রে টিকে থাকতে চাইলে পাকিস্তানকে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসবাদে মদদ দেওয়া থেকে সরে আসতে হবে।

 

জেনারেল দ্বিবেদী জোর দিয়ে বলেন, ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশন সিঁদুর ১.০-এর সময় যে সংযম দেখিয়েছিল, তা এবার আর দেখাবে না। এবার আরও সিদ্ধান্তমূলক কঠোর প্রতিক্রিয়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, আমরা অপারেশন সিঁদুর ১.০-তে সংযম দেখিয়েছিলাম। আর তা বজায় রাখব না। এবার আমরা এমন কিছু করব যা পাকিস্তানকে ভাবতে বাধ্য করবে যে তারা বিশ্ব মানচিত্রে তার স্থান ধরে রাখতে চায় কিনা। যদি পাকিস্তান মানচিত্রে তার স্থান ধরে রাখতে চায়, তাহলে তাদের অবশ্যই রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে।

 

সেনাপ্রধানের মন্তব্য সীমান্তবর্তী সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় প্রতিক্রিয়ার ইঙ্গিতবাহী। অপারেশন সিঁদুরের কথা উল্লেখ করে তিনি ইঙ্গিত দেন, পাকিস্তান যদি সন্ত্রাস রপ্তানি অব্যাহত রাখে তবে দ্বিতীয়, আরও শক্তিশালী অভিযান চালানো হতে পারে। জেনারেল দ্বিবেদীর এই সতর্কবার্তা একটি স্পষ্ট ভূ-রাজনৈতিক বার্তাও পাঠায়।

 

তিনি বুঝাতে চাচ্ছেন, সন্ত্রাসবাদে পাকিস্তান সম্পৃক্ত। এর ভুক্তভোগী ভারত। তাই নয়াদিল্লি তার সীমান্ত এবং নাগরিকদের রক্ষা করার জন্য দৃঢ় পদক্ষেপ নিতে প্রস্তুত। ভারতের ধৈর্যের সীমা রয়েছে এবং উসকানি অব্যাহত থাকলে ভবিষ্যতের সামরিক প্রতিক্রিয়ায় সংযম দেখাবেন না তারা।

 

জেনারেল দ্বিবেদী জোর দিয়ে বলেন, ভারতীয় বাহিনী যে কোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত। রাষ্ট্র-সমর্থিত সন্ত্রাস সহ্য করা হবে না । আন্তর্জাতিক ও ভৌগোলিক প্রাসঙ্গিকতা বজায় রাখার জন্য পাকিস্তানকে তার পদক্ষেপ পুনর্বিবেচনা করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT