দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
পাকিস্তানী আলোচিত জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করল

পাকিস্তানী আলোচিত জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করল

ঢাকা, ২২ ডিসেম্বের ২০২৪ইং (দেশপ্রেম রিপোর্ট): চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইয়ার্ডে ভিড়েছে পাকিস্তান থেকে আসা আলোচিত জাহাজ এমভি ইউয়ান জিয়ান ফা ঝং।

 

রোববার (২২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ৮১১টি (২০ ফুট দৈর্ঘ্যের একক) কনটেইনার নিয়ে বন্দর জেটিতে পৌঁছায় জাহাজটি।

 

বিষয়টি নিশ্চিত করে শিপিং এজেন্ট কর্ণফুলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠানে রিজেন্সি লাইনস লিমিটেডের নির্বাহী পরিচালক আনিস-উদ-দৌলা কালবেলাকে বলেন, ‘জাহাজটিতে প্রথমবারের তুলনায় এবার কম সময়ে দ্বিগুণ কনটেইনার আসছে। এতে ব্যবসায়ীদের খরচ সাশ্রয় হয়েছে।’

 

তিনি বলেন, ‘এবারও জাহাজটি সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান থেকে ৮১১ একক কনটেইনার পণ্য আনা হয়েছে। যার মধ্যে ৮৬ শতাংশ পণ্য পাকিস্তান এবং ১৪ শতাংশ পণ্য আরব আমিরাত থেকে এসেছে। সংযুক্ত আরব আমিরাত থেকে ১১৩টি কনটেইনার নিয়ে জাহাজটি পাকিস্তানের করাচি যায়। সেখান থেকে জাহাজে তোলা হয় আরও ৬৯৮টি কনটেইনার’।

 

জাহাজটিতে কী পণ্য নিয়ে আসা হয়েছে জানতে চাইলে চট্টগ্রাম কাস্টম হাউসের মুখপাত্র ও উপকমিশনার সাইদুল ইসলাম জানান, আইজিএমের ঘোষণা অনুযায়ী জাহাজটিতে সবচেয়ে বেশি এসেছে পরিশোধিত চিনি। চিনি আছে ২৮৫ কনটেইনারে ১ লাখ ৪৮ হাজার ২০০ ব্যাগে প্রায় সাড়ে ৭ হাজার টন। গ্লাস তৈরির কাঁচামাল ডলোমাইট আমদানি হয়েছে ১৭১ কনটেইনার। সিমেন্ট তৈরির কাঁচামাল সোডা অ্যাশ ১৩৮ কনটেইনার। এছাড়া ৪৬টি কনটেইনার কাপড়ের রোল, ১৮ কনটেইনার আলু এবং ২০ কনটেইনার আখের গুড় আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT