দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষ : নিহত ১৬, মৃতের সংখ্যা বাড়তে পারে

পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষ : নিহত ১৬, মৃতের সংখ্যা বাড়তে পারে

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১১ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষে ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে ১৬ জনের মৃত্যু নিশ্চিত করে কর্তৃপক্ষ বলছে, মৃতের সংখ্যা বাড়তে পারে। আজ বৃহস্পতিবার সকালে দেশটির সাদিকাবাদে ওয়ালহার রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রেল বিভাগ।

দুর্ঘটনাস্থল রাহিম ইয়ার খান জেলার পুলিশ কর্মকর্তা ওমর ফারুক সালামাত জানান, প্রাথমিকভাবে তারা জেনেছেন, যাত্রীবাহী ট্রেনটি স্টেশনে উপস্থিত হলে স্টেশনের সিগন্যাল পরিবর্তন হয়। ফলে ট্রেনটি অন্য লাইনে চলে যায়। সেই লাইনে আগে থেকেই একটি মালবাহী ট্রেন উপস্থিত ছিল। দুটি ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

জেলা প্রশাসক জামিল আহমেদ জালাল জানান, সকালে ভারী যন্ত্রের সাহায্যে ট্রেনের নিচে আটকে পরা যাত্রীদের উদ্ধার করা হয়েছে। আহতদের পানি ও খাবার দেয়া হয়েছে। পুলিশের একজন মুখপাত্র জানান, উদ্ধার অভিযানে সেনাবাহিনীর সদস্যরাও অংশ নেবে।

রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তাঁর মতে, দায়িত্বে অবহেলার কারণে ট্রেন দুর্ঘটনা ঘটেছে। নিহতদের পরিবারকে ১৫ লাখ রুপি ও আহতদের পাঁচ মিলিয়ন রুপি ক্ষতিপূরণের ঘোষণাও দিয়েছেন তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এক টুইটার বার্তায় হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন। কয়েক দশক ধরে অবহেলিত রেলের অবকাঠোমো উন্নয়নে দ্রুত পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতিও দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT