দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
পাকিস্তানে বাস খাদে : নিহত ১১, আহত প্রায় ৪৬ জন

পাকিস্তানে বাস খাদে : নিহত ১১, আহত প্রায় ৪৬ জন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১১ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): পাকিস্তানে পেশওয়ার-ইসলামাবাদ সড়কে বাস খাদে পড়ে অন্তত ১১ জন মারা গেছে। আহত হয়েছেন প্রায় ৪৬ জন। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। দেশটির সড়ক পুলিশের ডিআইজি ইসফার আহমেদ জানান, চালক মোবাইল ফোনে কথা বলতে বলতে বাস চালাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটিয়েছেন।

এই কর্মকর্তা জানান, বৃষ্টির মধ্যে চালানোর সময় চালক মোবাইল ফোনে কথা বলছিলেন। যাত্রীরা নিষেধ করলেও তিনি কথা বলা বন্ধ করেননি। একটি গাছ অতিক্রম করতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে পাশের একটি গভীর খাদে গিয়ে পড়ে বাসটি। নিহতরা লাহোর, নানকানা সাহিব ও সোয়াত এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের এসপি পোথহর সৈয়দ আলী জানান, বাসের চালককে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে করা মামলায় হাসিস নামক নেশা গ্রহণেরও অভিযোগও আনা হয়েছে।

আহতদেরকে হাসানাবাদল, ওয়া কান্ট ও রাওয়ালপিন্ডির বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। টিএইচকিউ টাক্সিলা মেডিকেলের তত্ত্বাবধায়ক ড. হোরা সাংবাদিকদের বলেন, তাদের হাসপাতালে দুর্ঘটনার শিকার ১০ জন মৃত অবস্থায় তাদের কাছে এসেছিল। আর আট জনকে আনা হয় আহত অবস্থায়।

এ ঘটনার পর এসপি পোথহর সৈয়দ আলী সড়কে গাড়ির গতি নির্ণয়ে প্রতি ৫০০ মিটার অন্তর স্পিড ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT