দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
পাকিস্তানে রহস্যজনক রোগে ১৪ জন নিহত : আক্রান্ত ৫০০ জন

পাকিস্তানে রহস্যজনক রোগে ১৪ জন নিহত : আক্রান্ত ৫০০ জন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১৯ ফেব্রুয়ারী ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর করাচিতে এক রহস্যজনক রোগে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন অন্তত আরো ৫০০ মানুষ। তবে ঠিক কী কারণেএমনটা হচ্ছে এ ব্যাপারে এখনো কোনো সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি। কর্মকর্তারা কারণ সম্পর্কে সাংঘর্ষিক মন্তব্য দিচ্ছেন।

খবরে বলা হয়, করাচিতে বিষে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন কয়েকশ’ মানুষ। আক্রান্তদের মধ্যে বুকে ব্যথা, শ্বাস গ্রহণে সমস্যা ও চোখ জ্বালাপোড়া করার কথা জানিয়েছেন। কয়েকজন কর্মকর্তারা জানিয়েছেন, গত রোববার করাচির প্রধান বন্দরের নিকটে অবস্থিত শহরতলী কেয়ামারিতে হওয়া এক গ্যাস লিকই এসব মৃত্যু ও আক্রান্তের কারণ। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে কয়েক জায়গায়। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা অন্তত ৫০০ জনে পৌঁছেছে বলে জানিয়েছে স্বাস্থ্যকর্মীরা। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

এদিকে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় কেয়ামারিতে স্কুল ও কারখানা বন্ধ করে দেয়া হয়েছে। পাকিস্তানের রাষ্ট্রীয় তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান বন্দরের নিকটে একটি টার্মিনালে সাময়িকভাবে কাজ বন্ধ রেখেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT