দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
পাঠক পাঠিকা দের মাঝে বই বিতরণ করলেন বটতলা জ্ঞান অন্বেষণ পাঠাগার

পাঠক পাঠিকা দের মাঝে বই বিতরণ করলেন বটতলা জ্ঞান অন্বেষণ পাঠাগার

মোঃ জাহাঙ্গীর আলম -মির্জাপুর (টাঙ্গাইল) ১6 ডিসেম্বের ২০২৪ইং (দেশপ্রেম রিপোর্ট):: নতুন প্রজন্ম হোক বই মুখি, সুন্দর হবে আগামী, এই স্লোগানকে সামনে রেখে মহান বিজয় দিবসে ক্ষুদে পাঠক পাঠিকা দের মাঝে বই বিতরণ করলেন বটতলা জ্ঞান অন্বেষণ পাঠাগার।

 

আজ সোমবার (১৬ই ডিসেম্বর) সকালে জ্ঞান অন্বেষণের পাঠাগারের স্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্ঞান অন্বেষণ পাঠাগারের ফাউন্ডার মুহাম্মদ জহিরুল ইসলাম।

 

২০২১ সালে মোঃ জহিরুল ইসলামের উদ্যোগে ফাউন্ডেশনটি প্রতিষ্ঠিত হয়।এই  ফাউন্ডেশনের উদ্যোগে,  শিক্ষাবৃত্তি, বৃক্ষ রোপণ, পরিবেশ সচেতনতা ক্যাম্পেইন, ঈদ উৎসব এলাকায় নানান রকম মানবিক, সামাজিক, মাদক মুক্ত  এবং নতুন প্রজন্মকে বই মুখি করার জন্য কাজ করে যাচ্ছে। এবং সুন্দর সমাজ বিনির্মানে কার্যকরী ভূমিকা পালন করে যাচ্ছে।

 

 

 

মহান বিজয় দিবস উপলক্ষে শিশুদের মাঝে বই বিতরণ  করেন ফাউন্ডেশনটি , নতুন বই পেয়ে শিশু -কিশোররা বেশ আনন্দ প্রকাশ করে। বইয়ের মধ্যে ছিল শিশু কিশোর উপযোগী ছড়া, কবিতা, গল্প, মুক্তিযুদ্ধ, পাখি প্রকৃতি, শিশুতোষ,ম্যাগাজিন ও সাধারণ জ্ঞানের বই। শিশু কিশোরদের সৃজনশীল বই পাঠে আগ্রহী করে তুলতেই এ উদ্যোগ।

 

জ্ঞান অন্বেষণ পাঠাগারের ফাউন্ডার মুহাম্মদ জহিরুল ইসলাম ঢাকা টিভি কে বলেন, আগামীতে এলাকার সকল স্তরের মানুষের সহযোগিতায় একটি আদর্শ ও বই মুখি শিশু, কিশোর ও যুব সমাজ গড়ার প্রত্যয় ব্যাক্ত করছি। সকলের জীবন হোক বই ময় বই জীবনের কথা কয়, বই পাঠকের বন্ধু।

 

সকলের সহযোগিতায় একটি আদর্শ গ্রাম পাঠাগার গড়ে তুলাই আমার মুল লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT