দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম ৩০ হাজার পরিবারে ত্রাণ পৌঁছে দিলেন

পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম ৩০ হাজার পরিবারে ত্রাণ পৌঁছে দিলেন

হেলথ ডেস্ক, ২০ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  করোনারভাইরাসের এই দুর্যোগকালীন সময়ে চার ধাপে শরীয়তপুর-২ আসনের নড়িয়া ও সখিপুরের ৩০ হাজার পরিবারের মাঝে ত্রাণ পৌঁছে দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। বাংলাদেশ আওয়ামী লীগ ও বেগম আশ্রাফুন্নেসা ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে প্রধানমন্ত্রীর নির্দেশে এসব পরিবারের মাঝে ত্রাণ দেয়া হয়।

গত ২৯ শে মার্চ থেকে এ কার্যক্রম শুরু করা হয়। সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে এসব সহায়তা দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে ২৪টি ইউনিয়ন ২ টি থানায় এবং একটি উপজেলায় এই খাদ্য সামগ্রী প্রদান করা হবে।

পদ্মা নদীর কোল ঘেঁষেই অবস্থান নড়িয়া ও সখিপুর উপজেলার। অত্যন্ত ঘনবসতিপূর্ণ ও নিম্ন আয়ের মানুষের বসবাস এই এলাকায়।

শামীম বলেন, আমি চেষ্টা করছি এই দুর্যোগে প্রধানমন্ত্রীর নির্দেশে জনগণের পাশে থাকার। প্রতি সপ্তাহে আমি এলাকায় আসি এবং তাদের অসুবিধাগুলো স্বচক্ষে দেখে তা সমাধান করার চেষ্টা করি। যদি আল্লাহ আমাকে হায়াত দান করেন আর আমি বেঁচে থাকি তাহলে আমার নির্বাচনী এলাকার একজন মানুষ ও অনাহারে অর্ধাহারে থাকবে না।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই ৩০ হাজার পরিবারের কাছে আওয়ামী লীগ,যুবলীগ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা একাজে সহযোগিতা করছেন। পুলিশ বাহিনী সদস্যরা সহযোগিতায় এ খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি উপহার স্বরূপ পৌঁছ দেয়ার ব্যবস্থা করা হয়েছে। এটা অব্যাহত থাকবে।

জানা গেছে, ইতিমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের জন্য ব্যক্তিগত উদ্যোগে সুরক্ষা পোষাক প্রদান করা হয়েছে এবং ব্রিগেড নামক একটি ভ্রাম্যমাণ মেডিকেল সেবা চালু করা হয়েছে। চিকিৎসকরা গত ৬ ই এপ্রিল থেকে অসুস্থ রোগীদের বাড়ি বাড়ি গিয়ে সেবা দিচ্ছেন এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT