দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
পাবনার সুজানগরে কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

পাবনার সুজানগরে কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

পাবনা, ১৮ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): পাবনা জেলার সুজানগরে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে মাসকালাই বীজ ও সার বিতরণ করা হয়েছে।

 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপকারভোগী কৃষক-কৃষাণির হাতে এসব কৃষি উপকরণ হস্তান্তর করা হয়।২০২৫-২৬ অর্থবছরে খরিফ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় মাসকালাই আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

 

উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে বৃহস্পতিবার এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ।

 

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ  কর্মকর্তা  আলমগীর  হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অফিসার  জাহিদ  হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন,এই উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ফসল  উৎপাদন বৃদ্ধি  ও সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব হবে। উপজেলার ৪৩০ জন কৃষক-কৃষাণীকে বিনামূল্যে এ সার ও বীজ দেওয়া হচ্ছে, আর প্রত্যেক কৃষক ৫ কেজি উন্নত জাতের মাসকালাই ফসলের বীজের সাথে ১০ কেজি ডিএপি সার এবং ০৫ কেজি এমওপি সার পাচ্ছেন জানিয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুজ্জামান জানান,  জমিতে  মাসকলাই চাষ শেষে একই জমিতে ধান উৎপাদন সম্ভব, যা কৃষকদের জন্য বাড়তি সুবিধা। অল্প খরচে অধিক ফলন পাওয়ায় কৃষকদের কাছে মাসকলাই চাষ অত্যন্ত লাভজনক বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT