দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
পার্টিকে শক্তিশালী করতে ও ক্ষমতায় নেয়ার জন্য কাজ করে যাচ্ছি : বলেছেন, জিএম কাদের

পার্টিকে শক্তিশালী করতে ও ক্ষমতায় নেয়ার জন্য কাজ করে যাচ্ছি : বলেছেন, জিএম কাদের

ঢাকা, ০৯ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ সোমবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেন, ‘দলে কোনো বিরোধ নেই। আমরা ঐক্যবদ্ধভাবে পার্টিকে শক্তিশালী করতে ও ক্ষমতায় নেয়ার জন্য কাজ করে যাচ্ছি এবং দল ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে।’

জাতীয় পার্টি প্রতিষ্ঠাতা হুসেইন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পর জাপার চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা হওয়া নিয়ে এরশাদপত্নী রওশন ও ছোটভাই জিএম কাদেরের মধ্যে প্রকাশ্যে বিরোধ দেখা যায়। যদিও পরবর্তিতে বিষয়গুলো নিয়ে সমঝোতায় পৌঁছায় দেবর-ভাবি। সিদ্ধান্ত হয় দলের চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতার দায়িত্ব পালন করবেন কাদের। আর বিরোধী দলীয় নেতা হবেন রওশন।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে- দাবি করে জাপা চেয়ারম্যান বলেন, ‘সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করছে জাপা। আমাদের দলের মধ্যে কোনো মতভেদ নেই।’

‘পার্টিকে সুসংগঠিত ও শক্তিশালী করার জন্য আট বিভাগে সাংগঠনিক টিম কেন্দ্রীয় কমিটির নেতাদের নিয়ে গঠন করা হয়েছে। এই টিম তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা অনুযায়ী জেলায় জেলায় ঐক্যবদ্ধভাবে সংগঠনকে সুসংগঠিত করবে।’

অন্যদিকে এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনে লাঙলের প্রার্থী দেয়া নিয়েও ঝামেলা চলছিল। তারও সমাধান হয়। সেখানে মনোনয়ন পান রওশনপুত্র রাহগির আল মাহি সাদ। যদিও স্থানীয় জাপা নেতারা সাদের পক্ষে কাজ না করার ঘোষণা দিয়েছেন। তবে জিএম কাদেরের আশা সাদ বিজয়ী হবেন।

তিনি বলেন, ‘ঐকমত্য হয়েই রংপুর-৩ উপ-নির্বাচনে রাহগির আল মাহি এরশাদকে মনোনয়ন দিয়েছি। এখানে কেন্দ্রীয় ও তৃণমূল নেতাকর্মীরা একত্র হয়ে দলের স্বার্থে কাজ করবে এবং আমরা জয়ী হব ইনশাআল্লাহ।’

এসময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, সোলায়মান আলম শেঠ, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান আদেল, মোস্তফা আল মাহমুদ, যুগ্ম মহাসচিব সুলতান আহমেদ সেলিম, সাংগঠনিক সম্পাদক নির্মল দাশ, শাহজাহান মানসুর, যুববিষয়ক সম্পাদক মঞ্জুরুল হক, যুগ্ম দফতর সম্পাদক এমএ রাজ্জাক খান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT