দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি ‘মুনাফেকি’: রুহুল কবির রিজভী

পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি ‘মুনাফেকি’: রুহুল কবির রিজভী

ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি ‘মুনাফেকি’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

 

রিজভী বলেন, গত ১৬ বছরে দেশের কোনো রাজনৈতিক দল এই পদ্ধতির দাবি জানায়নি, তাই হঠাৎ করে এই দাবি ওঠা উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হচ্ছে।

 

দেশের সাধারণ মানুষ পিআর পদ্ধতি সম্পর্কে ওয়াকিবহাল নয় মন্তব্য করে তিনি বলেন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর আনুপাতিক পদ্ধতির দাবিতে আন্দোলন করা জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে মুনাফেকি।

 

রিজভী আরও বলেন, আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি কিছু স্বার্থান্বেষী মহলের সুদূরপ্রসারী চক্রান্ত। এই পদ্ধতি আবার ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করবে।

 

বিএনপির এই নেতা দৃঢ়তার সঙ্গে বলেন, আনুপাতিক ভোটপদ্ধতি বাংলাদেশের বিদ্যমান গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক।

 

তিনি বলেন, দেশের মানুষের চাওয়া-পাওয়া এবং গণতন্ত্রের অগ্রগতির জন্য এই পদ্ধতি কোনোভাবেই উপযুক্ত নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT