দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
পিএসএল-এ খেলার জন্য বিসিবির কাছে এনওসি চেয়ে নাহিদ রানা আবেদন করলেন

পিএসএল-এ খেলার জন্য বিসিবির কাছে এনওসি চেয়ে নাহিদ রানা আবেদন করলেন

স্পোর্টস ডেস্ক, ১৮ মার্চ ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতির ঝড় তুলে নিজেকে আলাদাভাবে চিনিয়েছিলেন নাহিদ রানা। গেল বছর জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল নাহিদ রানার। অভিষেকের পর থেকে বল হাতে নিজেকে প্রমাণ করে চলেছেন এই তারকা পেসার।

 

তার পারফর্মেন্সে মুগ্ধ অনেকেই। এরই মধ্যে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে ডাক পড়েছে রানার। পিএসএলে খেলতে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে এনওসি চেয়ে আবেদন করেছেন নাহিদ রানা।

 

অন্যদিকে পিএসএলে দল পাওয়া রিশাদ ও লিটনের আবেদন এখনও বোর্ডের কাছে পৌঁছায়নি। সোমবার (১৭ মার্চ) বিসিবির ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীস সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পিএসএলের প্লেয়ার্স ড্রাফট থেকে নাহিদ রানাকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। এছাড়া রিশাদ হোসেনকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স এবং লিটন দাসকে নিয়েছে করাচি কিংস।

 

এ বিষয়ে শাহরিয়ার নাফীস সংবাদমাধ্যমে বলেছেন, ‘নাহিদ এনওসি চেয়ে আবেদন করেছে। রিশাদের চিঠি এখনও হাতে পাইনি। রিশাদ হয়তো দুই-একদিনের মধ্যে করতে (আবেদন) পারে।’ সামনে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ রয়েছে বাংলাদেশের। এছাড়া লিটন দাসকে টি-টোয়েন্টি অধিনায়ক করার কথা ভাবা হচ্ছে। এমন অবস্থায় লিটন দাস পিএসএলে খেলতে যাবেন কি না, তা নিয়ে রয়েছে বড় প্রশ্ন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT