দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
পিজি হাসপাতালে নেয়া হচ্ছে এটি এম শামসুজ্জামানকে

পিজি হাসপাতালে নেয়া হচ্ছে এটি এম শামসুজ্জামানকে

ঢাকা, ১৪ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): টানা কয়েক সপ্তাহ ধরে রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালেই আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা এটি এম শামসুজ্জামান। বরেণ্য এই অভিনেতা এবার হাসপাতালেই ঈদ কাটিয়েছেন। বরেণ্য ও শক্তিমান এই অভিনেতা গত ২৬শে এপ্রিল থেকে হাসপাতালে ভর্তি আছেন। এবার এই হাসপাতাল থেকে তাকে আগামীকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে নেয়া হচ্ছে। শনিবার তাকে আজগর আলী হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে বলে জানিয়েছেন এটিএম শামসুজ্জামানের মেজো মেয়ে কোয়েল। তিনি আজ বিকেলে বলেন, সকলের দোয়ায় বাবা এখন অনেকটাই সুস্থ। তবে আগামীকাল আজগর আলী হাসপাতাল থেকে রিলিজ নিয়ে পিজি হাসপাতালে ভর্তি হবেন বাবা। পুরোপুরি সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগবে।

তাকে নার্সিং সেবা দেবার পাশাপাশি টেস্ট ফিজিওথেরাপিও দিতে হবে। এজন্য তাকে কয়েকদিন বিএসএমএমইউ-তে রাখবো। আগামীকাল এটিএম শামসুজ্জামানকে রিলিজের সময় আজগর আলী হাসপাতালে একটি সংবাদ সম্মেলন করা হবে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে সেখানকার ডাক্তাররা চিকিৎসা ও অন্যান্য বিষয়ে ব্রিফ করবেন।

উল্লেখ্য, গত ১৩ই মে আনুষ্ঠানিকভাবে এটিএম শামসুজ্জামানের চিকিৎসার সব ধরনের দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অভিনেতার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১০ লাখ টাকার চেক হাসপাতালের তহবিলে জমা দেওয়া হয়েছে। এটিএম শামসুজ্জামান অভিনয়ে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে পান রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক। অভিনয়ের পাশাপাশি তিনি একজন প্রযোজক, চিত্রনাট্যকার এবং নির্মাতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT