দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকীতে জনতা ভবনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় জনতা পার্টির উদ্যোগে বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী পালিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স
পুরাতন ভবনগুলো সংস্কার করে ভুমিকম্প সহনীয় করে গড়ে তোলা হবে : বলেছেন,  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

পুরাতন ভবনগুলো সংস্কার করে ভুমিকম্প সহনীয় করে গড়ে তোলা হবে : বলেছেন,  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

ঢাকা, ১৯ ফেব্রুয়ারী ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানের সঙ্গে জাইকার চীফ রিপ্রেজেন্টেটিভ হিতিওসী হিরাতাসহ ৪ সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাত করেছেন। বুধবার সচিবালয়ে মন্ত্রনালয়ের অফিসকক্ষে এ সাক্ষাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল ।

এসময় প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে জাপানের মত ভূমিকম্প সহনীয় রাষ্ট্রে পরিণত করতে চাই আমরা। এজন্য পুরাতন ভবনগুলো সংস্কার করে ভুমিকম্প সহনীয় করে গড়ে তোলা হবে । ভূমিকম্প সহনীয় নতুন ভবন নির্মাণে এবং বংলাদেশের স্থপতি ও প্রকৌশলীদের এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষন প্রদানে  জাইকা’র আর্থিক ও কারিগরি সতায়তা কামনা করেন প্রতিমন্ত্রী। প্রতিনিধিদলের নেতা বাংলাদেশের  প্রশংসা করে বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল ।  ভূমিকম্প সহনীয় নতুন ভবন নির্মাণে  জাইকা প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি সতায়তা প্রদান করবে বলে প্রতিনিধিদলের নেতা প্রতিমন্ত্রীকে আশ্বস্ত করেন ।

সাক্ষাতকালে প্রতিনিধিদল জাইকা’র অর্থায়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ  মন্ত্রনালয়ের বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয় । চলমান প্রকল্পসমুহের অগ্রগতিতে প্রতিনিধিদল সন্তোষ প্রকাশ করে এবং অর্থায়ন অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT