স্পোর্টস ডেস্ক, ০৭ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): বিশ্বকাপ শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ। সঙ্গে নিয়ে এসেছে তিনটি জয়। তবে পরাজয়ের পাল্লাটা আরো ভারী। ৫ ম্যাচে হেরেছে টাইগার। তবে সবচেয়ে হতাশার বিষয় হল-সেমিফাইনালে পৌঁছতে না পারা। আর দলের এ ব্যর্থদার দায় শতভাগ নিজের কাঁধে তুলে নিচ্ছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
রোববার (৭ জুলাই) দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকের মাশরাফি বলেন, প্রথমত অধিনায়ক হিসেবে যখন দলকে প্রত্যাশা অনুযায়ী না নিতে পারবো তখন সমালোচনা আমাকে নিতেই হবে এবং পুরো টিমের দায়ভার আমাকে নিতেই হবে। এটাই স্বাভাবিক। আমার জায়গায় অন্য কেউ থাকলে তাকেও স্বাভাবিকভাবে নিতে হতো। আমি অবশ্যই পুরো দায়ভার নিচ্ছি, নিতেও হবে। একইসাথে আমি বলবো, সমালোচনা হয়েছে, হবে। এটা সারাবিশ্বে, বিশেষ করে যেকোনো টুর্নামেন্টের পর হয়। আর বিশ্বকাপের পর হবে সেটাই স্বাভাবিক।
টিমের সবকিছুই ইতিবাচক হলেও ফলাফলটা প্রত্যাশা অনুযায়ী না হওয়াটা হাতাশার বলে মত ম্যাশের। তিনি বলেন, আমি বলবো, খেলার ধরণ এবং সবকিছুই অনেক পজিটিভ ছিল কিন্তু টিমের প্রত্যাশা যেটি ছিলো সে হিসেবে অবশ্যই হতাশাজনক।
Leave a Reply