দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকীতে জনতা ভবনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় জনতা পার্টির উদ্যোগে বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী পালিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স
পুরো ফ্যাসিবাদী ব্যবস্থা পাল্টে ফেলার জন্যই গণঅভ্যুত্থান ঘটেছে : তাসনিম জারা

পুরো ফ্যাসিবাদী ব্যবস্থা পাল্টে ফেলার জন্যই গণঅভ্যুত্থান ঘটেছে : তাসনিম জারা

ঢাকা, ২৯ আগষ্ট ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ শুক্রবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ‘বেঙল ডেল্টা কনফারেন্স ২০২৫’ এ যোগ দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা বলেছেন, টাকা ও পেশীশক্তি ব্যবহার করে পুরনো রাজনৈতিক ব্যবস্থাকে জনগণ প্রত্যাখ্যান করেছে।

 

তিনি বলেন, বাংলাদেশের মানুষ যে টাকা ও পেশীশক্তির রাজনীতি আর দেখতে চায় না, তা গণঅভ্যুত্থানের মাধ্যমেই প্রমাণ হয়েছে।

 

তাসনিম জারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান শুধুমাত্র রাজনৈতিক নেতৃবৃন্দের পরিবর্তনের জন্য ঘটেনি; বরং পুরো ফ্যাসিবাদী ব্যবস্থা পাল্টে ফেলার জন্যই ঘটেছে।

 

‘রিফর্ম অ্যান্ড রিয়েলিটি: বাংলাদেশ চেঞ্জিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ’ বিষয়ক আলোচনায় অংশ নেন তাসনিম জারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. আসিফ শাহানের সঞ্চালনায় এতে আরও অংশ নেন অক্সফোর্ড ইউনিভার্সিটির উন্নয়ন অধ্যয়ন বিভাগের লেকচারার ড. ডেভিড জ্যাকম্যান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন।

 

আলোচনার শুরুতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লেকচারার ড. ডেভিড জ্যাকম্যান বাংলাদেশের রাজনীতিতে অর্থ ও পেশীশক্তি প্রভাবক হিসেবে কাজ করে বলে মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশে নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় যেভাবে টাকার ব্যবহার হয়, এতে করে চাঁদাবাজির হার বেড়ে যায়। এ ছাড়া ক্ষমতা দেখানোর সংস্কৃতি বাংলাদেশের রাজনীতির একটি অংশ হয়ে দাঁড়িয়েছে।

 

এর উত্তরে তাসনিম জারা বলেন, বাংলাদেশের মানুষ যে টাকা ও পেশীশক্তির রাজনীতি আর দেখতে চায় না, তা গণঅভ্যুত্থানের মাধ্যমেই প্রমাণ হয়েছে।

 

দুই দিন ব্যাপী বেঙ্গল ডেলটা কনফারেন্সের আয়োজন করেছে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স (দায়রা)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT