দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
পূর্বনির্ধারিত সময়েই ইজতেমা হবে, জুবায়েরপন্থীদের ঘোষণা

পূর্বনির্ধারিত সময়েই ইজতেমা হবে, জুবায়েরপন্থীদের ঘোষণা

ঢাকা, ১৯ ডিসেম্বের২০২৪ইং (দেশপ্রেম রিপোর্ট): পূর্বনির্ধারিত সময় ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা হবে বলে জানিয়েছেন জুবায়েরপন্থীরা। সাদপন্থীরা এ সময় ইজতেমা করতে চাইলে কঠোরভাবে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ার করেন তারা।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জুবায়েরপন্থী তাবলীগ জামাতের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

হাবিবুল্লাহ বলেন, গতকালের সংঘর্ষে তিনজন সাথী মারা গেছেন। এ ঘটনায় হত্যা মামলা করা হবে।

 

হাবিবুল্লাহ রায়হান আরো বলেন, ‘মাওলানা সাদের অনুসারীরা প্রশাসনের আদেশ অমান্য করেছে। সাদপন্থীরা যদি ইজতেমা মাঠ দখলের চেষ্টা করে তাহলে সাধারণ মুসল্লীরা তাদের প্রতিহত করবে।’ এই বিভক্তি ইজতেমার সাধারণ মুসল্লীদের মধ্যে কোনো প্রভাব ফেলবে না বলেও জানান তিনি।

 

মাওলানা সাদ তার মতবাদ থেকে ফিরে এসে ক্ষমা চাইলে এ সমস্যার সমাধান সম্ভব বলেও জানান হাবিবুল্লাহ রায়হান।

এদিকে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিরপুরে এক সাংবাদিক সম্মেলনে সাদপন্থীরা তাবলীগে সৃষ্ট বিভক্তি, মামুনুল হক ও জুবায়েরপন্থীদের নৃশংস হামলা এবং তাবলীগ নিয়ন্ত্রণের ষড়যন্ত্রের বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, তাবলীগ জামাত বাংলাদেশের (সাদপন্থী) মাওলানা জিয়া বিন কাসেম, মুফতী মুআজ বিন নূর, মুফতী শফিউল্লাাহ, মুফতী আজিমুদ্দীন, মাওলানা আনাস প্রমুখ

সম্মেলনে বলা হয়,  গত ১৭ ডিসেম্বর টঙ্গীতে জোড়ের কাজ করতে আসার পথে সাদপন্থী তাবলীগের সাথীরা জুবায়েরপন্থীদের পরিকল্পিত হামলার শিকার হয়। রাত আনুমানিক ২টার দিকে টঙ্গী কামারপাড়ায় ইজতেমা ময়দানের পাশে গাড়ি বহরে নৃশংস হামলায় বগুড়ার সাথী বেলাল আহমদ (৬৫) নিহত হন।

 

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সাদপন্থি তাবলীগ জামাতের মুরুব্বিরা শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT