দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
প্যারিস জলবায়ু চুক্তি নিয়ে আবারো ট্রাম্পের সমালোচনা

প্যারিস জলবায়ু চুক্তি নিয়ে আবারো ট্রাম্পের সমালোচনা

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৯ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ‘পরিবেশ রক্ষায় আমেরিকার নেতৃত্ব’ বিষয়ে ভাষণ দেয়ার সময় প্যারিস জলবায়ু চুক্তিকে ‘অন্যায্য, অকার্যকর ও অত্যন্ত ব্যয় বহুল’ বলে আবারো এর সমালোচনা করেছেন। ট্রাম্প ২০১৭ সালের জুনে প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন। ২০১৫ সালে বিশ্বের প্রায় সব দেশের অংশগ্রহণে চুক্তিটি করা হয়। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি সর্বোচ্চ ২ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখাই এই চুক্তির প্রধান লক্ষ্য।

হোয়াইট হাউসে ভাষণ দেয়ার সময় ট্রাম্প বলেন, ‘আমরা নির্মল বাতাস চাই। আমরা টলটলে পানি চাই। এ বিষয়ে আমরা কাজ করছি।’তার প্রশাসন পরিবেশ সংক্রান্ত আইন সহজ করেছে। গত বছর ট্রাম্প বলেছিলেন, জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ কার্বন নি:সরণ অব্যাহত থাকলে ব্যাপক অর্থনৈতিক ক্ষতির সতর্কতা বিষয়ক তার নিজ সরকারের প্রতিবেদন তিনি বিশ্বাস করেন না।

ট্রাম্প বলেন, ‘পরিবেশ রক্ষার পাশাপাশি আমাদেরকে আমেরিকার সার্বভৌমত্ব, আমেরিকার সমৃদ্ধি এবং সর্বোপরি মার্কিন নাগরিকের কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’

প্যারিস জলবায়ু চুক্তির সমালোচনা করে এটাকে তিনি আগের বারাক ওবামা প্রশাসনের আওতায় ‘আমেরিকার জ্বালানির ওপর অবিরাম একটি যুদ্ধ’ হিসেবে অভিহিত করেন। ট্রাম্প জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের ‘মূল পরিকল্পনা’ একেবারে প্রত্যাখান করেন। তার মতে, এ লড়াই বিশ্বকে দূষণ মুক্ত করবে না।’ এক্ষেত্রে ট্রাম্প জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ওপর জোর দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT