দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
প্রকৌশল শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রা : পুলিশের টিয়ারশেল ও লাঠিচার্জ

প্রকৌশল শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রা : পুলিশের টিয়ারশেল ও লাঠিচার্জ

ঢাকা, ২৭ আগষ্ট ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): তিন দফা দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেছেন প্রকৌশল শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীরা হোটেল ইন্টারকন্টিনেন্টাল পেরিয়ে মিন্টো রোডের পানির ফোয়ারার সামনে গেলে পুলিশের বাধার মুখে পড়েন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অন্তত ১০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে।

 

বুধবার সকাল ১১টা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগে জড়ো হয়ে লংমার্চের যাত্রা শুরু করেন। দুপুর দেড়টার দিকে তারা যমুনা অভিমুখে অগ্রসর হলেও ইন্টারকন্টিনেন্টাল মোড় অতিক্রম করার সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। এসময় থেমে থেমে অন্তত ১০টি সাউন্ড গ্রেনেড, জলকামান নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এক পর্যায়ে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। বর্তমানে তারা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের সড়কে অবস্থান করছেন।

 

শিক্ষার্থীদের দাবিগুলো হলো

১. ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না।

 

২. টেকনিক্যাল ১০ম গ্রেড বা উপসহকারী প্রকৌশলী বা সমমান পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে।

 

৩. ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ব্যতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে। নন-অ্যাক্রিডেট বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইইবি-বিএইটিই অ্যাক্রিডেশনের আওতায় আনতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT