দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকীতে জনতা ভবনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় জনতা পার্টির উদ্যোগে বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী পালিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স
প্রতিযোগীদের গালাগালে স্থান ত্যাগ করলেন উরফি জাভেদ

প্রতিযোগীদের গালাগালে স্থান ত্যাগ করলেন উরফি জাভেদ

বিনোদন ডেস্ক, ০১ জানুয়ারি২০২৪ইং (দেশপ্রেম রিপোর্ট): কমেডিয়ান সাময় রায়নার ইন্ডিয়াস গট ট্যালেন্টে হাজির হয়েছিলেন মডেল উরফি জাভেদ। সেখানকার একটি ঘটনা কেন্দ্র করেই টক অব দ্য টাউন। আর হবেই না বা কেন? উরফি জাভেদ মানেই বিতর্কের ঝাঁপি। তার পোশাক থেকে শুরু করে নানা বিষয় ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। আরও একবার সংবাদের শিরোনাম হলেন এই মডেল।

উরফি ছাড়াও রায়নার শোতে ছিলেন বেশ কয়েকজন অতিথি। তবে উরফির এন্ট্রির পরই চারদিকে শুরু হয় নানা কানাঘোষা ও মন্তব্য। অপমানে মাঝপথেই শো ছেড়ে বেরিয়ে যান তিনি।

টেলিচক্করের রিপোর্ট অনুসারে, ইন্ডিয়াস গট ট্যালেন্টের শোর একজন বিচারক হিসেবে গিয়েছিলেন উরফি জাভেদ। সেখানেই প্রথমে একজন প্রতিযোগী তাকে নিয়ে অপমানজনক মন্তব্য করেন। এরপর প্রতিযোগীদের মধ্যে কেউ কেউ তাকে দেখে খারাপ ইঙ্গিত এবং গালাগাল করতে থাকেন। কেউ আবার তার ব্যক্তিগত জীবন সম্পর্কেও নানান কথা বলতে থাকেন। সে কারণে অতিথি হিসেবে এমন অপমান মেনে নিতে পারেননি উরফি। শো ছেড়ে মাঝপথেই বেরিয়ে যান তিনি। এমনকি উরফিকে যখন এতটা অপমান করা হচ্ছিল, তখন সাময় রায়নাও একেবারে চুপ ছিলেন। কোনো প্রতিবাদ করেননি।

উল্লেখ্য, উরফি জাভেদের এমন পরিস্থিতির শিকার এটাই প্রথম নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে। এ ছাড়া সাময় রায়নার শোতেও এর আগে এমন নানা বিতর্ক হয়েছে। একবার কুশা কপিলার সঙ্গেও একই ঘটনা ঘটেছিল। যে কারণে অনেকেই তাকে ‘অমানবিক’ বলেও উল্লেখ করেছিলেন। বহু তারকার সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে কমেডিয়ানের। সেই একই তালিকায় এবার যোগ হলেন উরফি জাভেদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT