দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
প্রতি মাসে এক লাখ করে পাবেন বিশ্বকাপজয়ীরা : বলেছেন, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন

প্রতি মাসে এক লাখ করে পাবেন বিশ্বকাপজয়ীরা : বলেছেন, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন

স্পোর্টস ডেস্ক, ১২ ফেব্রুয়ারী ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বুধবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলকে বরণ করে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিন বিমানবন্দর ও মিরপুরে ক্রিকেটারদের সংবর্ধনা দেয়া হয়। পরে সংবাদ সম্মেলনে কথা বলেন, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

সংবাদ সম্মেলনে নাজমুল হাসান পাপন বলেন, এই দলের ক্রিকেটাররা সামনে যাতে ভালো করতে পারে সেজন্য আমরা পরিকল্পনা করেছি। এই দলের খেলোয়াড়দের নিয়ে অনূর্ধ্ব-২১ দল গঠন করা হবে। তাদের আগামী দুই বছর ট্রেনিং করানো হবে। আর এই দুই বছর প্রতি ক্রিকেটার এক লাখ টাকা করে পাবেন।

বিসিবি সভাপতি বলেন, ‘বিশ্বকাজপ জেতা অনেক কঠিন। এই সফলতা ধরে রাখাটা, এখান থেকে উন্নতি করা তার চেয়ে বেশি কঠিন। সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আমরা ঠিক করেছি অনূর্ধ্ব-২১ দল গঠন করব। এই দলকে আরো দুই বছরবিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা করব। দুই বছরে প্রতি মাসে এক লক্ষ টাকা করে পাবে ওরা। উন্নতি করতে যতরকম সুবিধা দেয়া দরকার তাদের দেয়া হবে। ওদের জন্য ফান্ড আনলিমিটেড। ওদের জাতীয় দলে ঢোকার পথ যাতে সহজ হয় সেজন্য আমরা যা যা করা দরকার করব। ওদের জন্য বাইরের দেশগগুলোতে খেলার ব্যবস্থা করব।’

তিনি আরো বলেন, ‘আগামী সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে ওদের গণসংবর্ধনা দেয়া হবে। সেখানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। আপাতত ক্রিকেটাররা সবাই বাড়ি যাবে। সেখানে পরিবারের সাথে তারা সময় কাটাবে। এরপর ঢাকায় আসলে গণসংবর্ধনা দেয়া হবে।’

নাজমুল হাসান পাপন বলেন, ‘আমাদের জাতীয় দল ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার সাথে সিরিজ জিতেছে। টেস্টে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে হারিয়েছে। আমাদের মেয়েরা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে। তবে, এরা যেটা করেছে তার সাথে অন্য কিছুর তুলনা চলে না। বাংলাদেশের ইতিহাসে সেরা অর্জন এটি।’

তিনি বলেন, ‘বিশ্বকাপ জেতা আমাদের স্বপ্ন ছিল। আমরা যখন অস্ট্রেলিয়াকে টেস্টে হারিয়েছিলাম তখন প্রধানমন্ত্রী খুব খুশি হয়েছিলেন। প্রধানমন্ত্রী বলেছিলেন, পাপন কাপটা দেখতে চাই, বিশ্বকাপ দেখতে চাই।’

বিসিবি সভাপতি বলেছেন, ‘এটা হঠাৎ করে পাওয়া না। ছেলেরা ইংল্যান্ড ট্যুরে ইংল্যান্ডের সাথে জিতেছিল, ভারতকে হারিয়েছিল। নিউজিল্যান্ড সফরে গিয়ে ৪-১ সিরিজ জিতেছিল। শ্রীলঙ্কার সাথে ভালো খেলেছে। আমরা গত দুই বছর ধরে এই দল নিয়ে কাজ করেছি।’

গত রবিবার দক্ষিণ আফ্রিকার পোচেফস্ট্রুমে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে চারবারের বিশ্বকাপজয়ী ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা জেতে বাংলাদেশ।

বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের উদ্দেশ্যে বিসিবি সভাপতি বলেন, ‘তোমরা বিশ্বকাপ জিতেছ। এখন তোমাদের সবাই চেনে। অনেকেই তোমাদের অনুসরণ করবে। তোমরা এমন কিছু করো না যাতে করে ভুল ম্যাসেজ যায়। সবার চোখ থাকা মানে বিসিবির চোখও থাকবে তোমাদের উপর।’

বিসিবি বস বলেন, ‘ওরা এখন বড় কোনো খেলোয়াড় হয়ে যায়নি। তিন-চার বছর আগেও মনে হয়নি যে, বাংলাদেশ বিশ্বকাপ জিতবে। যুবারা যদি বিশ্বকাপ জিততে পারে তাহলে বড়রাও না পারার কারণ নেই। হয়তো সময় লাগবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT