দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
প্রতীক্ষার পর নাগা-পল্লবী আবারো অভিনীত ‘থান্ডেল’ মুক্তি পেল

প্রতীক্ষার পর নাগা-পল্লবী আবারো অভিনীত ‘থান্ডেল’ মুক্তি পেল

বিনোদন ডেস্ক, ৩১ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): ফের পর্দায় নাগা চৈতন্য ও সাই পল্লবী জুটি। প্রতীক্ষার প্রহর ভেঙে অবশেষে মুক্তি পেল এই জুটির অভিনীত ‘থান্ডেল’ সিনেমার ট্রেলার। নেট দুনিয়ায় মুক্তির পর দর্শকমহলে দারুণ সাড়া ফেলে ট্রেলারটি। এমনকি প্রশংসায় ভাসছেন ছবির কলাকুশলীরাও।

 

চান্দু মন্ডেটির পরিচালনায় নির্মিত ‘থান্ডেল’ চলচ্চিত্রটি ভারতের শ্রীকাকুলামের জেলেদের বাস্তব অভিজ্ঞতার ওপর ভিত্তি করে নির্মিত, যারা মাছ ধরার সময় দুর্ঘটনাক্রমে পাকিস্তানের জলসীমায় প্রবেশ করে এবং আটক হয় পাকিস্তানি বাহিনীর হাতে।

 

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত এই সিনেমার ২ মিনিট ২৩ সেকেন্ডের ট্রেলারটিতে নাগা ও সাইয়ের চরিত্রগুলোর মধ্যে গভীর বন্ধন দেখা যায়। তবে, গ্রামের লোকরা তাদের সম্পর্ক নিয়ে গুজব ছড়াতে থাকে। একদিন রাজু (নাগা চৈতন্য) মাছ ধরার জন্য ভারত জলসীমা পেরিয়ে পাকিস্তান জলসীমায় গেলে বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হয়। এরপর তাকে আটক করে পাকিস্তানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

বিদেশের মাটিতে আটক থাকলেও রাজু দেশপ্রেমে অটল থাকেন এবং পরবর্তী সময়ের পরিক্রমায় সে একজন শক্তিশালী নেতা হিসেবে আবির্ভূত হয়। এভাবেই এগোতে থাকে ছবিটির কাহিনি।

 

চলচ্চিত্রটিতে নাগা চৈতন্য ও সাই পল্লবীর পাশাপাশি অভিনয় করেছেন সন্দীপ বেদ, কিশোর রাজু বশিষ্ঠ, শিবা আলাপতিসহ আরও অনেকে। এদিকে নাগা চৈতন্য ও সাই পল্লবী জুটিকে সবশেষ দেখা যায় ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাভ স্টোরি’ সিনেমায়। ছবিটি পরিচালনা করেছিলেন শেখর কামুলা। ৩০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই সিনেমা ভারতীয় বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। তবে দীর্ঘ চার বছর পর সিনে-পর্দায় এই জুটিকে দেখে বেশ উচ্ছ্বাসিত দর্শকরা। থান্ডার সিনেমাটিও এ বছর বক্স অফিসে দারুণ সাড়া ফেলবে বলে মনে করছেন সিনে-বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT