দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
প্রত্যার্পণ বিল মৃত ঘোষণা সত্ত্বেও হংকংয়ে বিক্ষোভ অব্যাহত

প্রত্যার্পণ বিল মৃত ঘোষণা সত্ত্বেও হংকংয়ে বিক্ষোভ অব্যাহত

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৯ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): হংকংয়ের বেইজিংপন্থী নেতা চীনা প্রত্যার্পণ বিলকে মঙ্গলবার মৃত ঘোষণা করেছেন। তিনি বলেছেন, যে বিলের কারণে নজিরবিহীন রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে তা এখন মৃত। তবে বিক্ষোভকারীরা দ্রুতই তার মন্তব্যকে নাকচ করে আরো সমাবেশ করার হুমকি দিয়েছে।

এর আগে হংকংয়ের প্রধান নির্বাহী ও বেইজিংপন্থী নেতা ক্যারি ল্যাম লাখ লাখ লোকের ব্যাপক বিক্ষোভ এবং সমালোচনার মুখে বিতর্কিত প্রত্যার্পণ বিল স্থগিতের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু বিক্ষোভকারীরা এতে সন্তুষ্ট না হয়ে প্রত্যর্পণ বিল সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পূর্ণ বাতিল এবং তার পদত্যাগ ও গণতান্ত্রিক সংস্কারসহ আরো কিছু দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে। গত এক মাস ধরে এই বিক্ষোভ কখনও সহিংস ও কখনও শান্তিপূর্ণভাবে চলছে।

সমালোচকেরা বলছেন, এই প্রত্যার্পণ বিলের কারনে চীন হংকংয়ের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সুযোগ পাবে। হংকংবাসীও এ আশংকার কারণে বিলটির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। সর্বস্তরের লাখ লাখ লোক রাস্তায় নেমে এসেছে। বলা হচ্ছে ১৯৯৭ সালে চীনের কাছে হংকংয়ের হস্তান্তরের পর থেকে এটিই হচ্ছে সবচেয়ে ভয়াবহ বিক্ষোভ।

নগরীর প্রধান নির্বাহী ক্যারি ল্যাম স্বীকার করেছেন বিলটি পাসে তার প্রশাসনের উদ্যোগ সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। একইসঙ্গে তিনি বলেছেন, তার সরকার পার্লামেন্টে বিলটি তোলার আর কোন উদ্যোগ নেবে না। পার্লামেন্টে বিলটি তোলার কোন পরিকল্পনা নেই। বিলটি এখন মৃত।

নেতৃস্থানীয় গণতান্ত্রিক কর্মী জসুয়া ওং বলেন, বিল নিয়ে ল্যামের এই কথা আরেকটি হাস্যকর মিথ্যা। আইনী কর্মসূচির মধ্যে বিলটি আগামী জুলাই পর্যন্ত রয়ে যাবে। জসুয়া অং ২০১৪ সালের বিক্ষোভে ভূমিকা রাখার কারণে কারারুদ্ধ হন। সম্প্রতি তিনি মুক্তি পান। কয়েকটি গণসমাবেশের আয়োজনকারী দ্য সিভিল হিউম্যান রাইটস ফ্রন্ট বলেছে, সামনের দিনগুলোতে তারা নতুন বিক্ষোভের কথা ঘোষণা করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT