দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইমরান খান : থাকবেন হোয়াইট হাউসে

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইমরান খান : থাকবেন হোয়াইট হাউসে

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১১ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইমরান খান৷ এই সফরে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি। ২২ জুলাই ওয়াশিংটন পৌঁছবেন ইমরান। শান্তি ও অর্থনৈতিক বৃদ্ধির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সম্পর্ক আরও মজবুত করাই এই বৈঠকের মূল লক্ষ্য।

আগে জানা গিয়েছিল, এই সফরে ওয়াশিংটন ডিসির পাকিস্তানের রাষ্ট্রদূত আসাদ মজিদ খানের বাসভবনেই থাকবেন ইমরান। বিদেশ সফরে দেশের খরচ কমানোই ছিল এর মূল উদ্দেশ্য। মার্কিন প্রেসিডেন্টসহ অন্যান্য মার্কিন কর্মকর্তাদের বৈঠকে যোগ দেবেন মজিদ খানের বাসভবন থেকেই।

কিন্তু এর আগে কোনো রাষ্ট্রপ্রধান মার্কিন সফরে এলে তার নিরাপত্তা সুনিশ্চিত ও নিশ্ছিদ্র করার দায়িত্ব থাকত মার্কিন গোয়েন্দা দফতরের ওপর। মার্কিন গোয়েন্দারাই আমেরিকায় সফররত রাষ্ট্রপ্রধানদের থাকা, যাতায়াত, বৈঠক- সমস্ত কিছুর দায়িত্ব নেন। কিন্তু ইমরানের এই সিদ্ধান্তে সেই চেনা ছবিটা অনেকটাই বদলে যাচ্ছিল। ফলে পাক প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত কিছুটা হলেও অস্বস্তি বাড়িয়ে দিয়েছিল মার্কিন গোয়েন্দা দফতরের। শেষে এই সমস্যার সমাধানের পথ বাতলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইমরান আমেরিকায় পৌঁছালে হোয়াইট হাউসেই তার থাকার আয়োজন করলেন ট্রাম্প।

হোয়াইট হাউস সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ২২ জুলাই পাক প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করেছে হোয়াইট হাউস। ট্রাম্প-ইমরান বৈঠকের দিকে নজর রয়েছে প্রতিবেশি দেশ ভারতেরও। এই বৈঠকে সন্ত্রাস মোকাবিলার ইস্যুতে পাকিস্তানকে কড়া বার্তা দেবেন মার্কিন প্রেসিডেন্ট- এমনটাই আশা ভারতের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT