দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
প্রথম বাবা হওয়ার মতো অনুভূতি প্রকাশ করলেন, মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম

প্রথম বাবা হওয়ার মতো অনুভূতি প্রকাশ করলেন, মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম

ঢাকা, ১০ জানুয়ারী ২০২৪ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ বুধবার সকাল সোয়া ১০টায় সংসদ ভবনের পূর্ব প্লাজায় শপথ গ্রহণের প্রাক্কালে গণমাধ্যমকর্মীদের কাছে প্রথমবার এমপি হওয়াকে প্রথমবার বাবা হওয়ার অনুভূতির সঙ্গে তুলনা করেছেন কক্সবাজার-১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম।

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম। দলীয় প্রতীক হাতঘড়ি নিয়ে কক্সবাজার-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি।

 

বুধবার সকাল সোয়া ১০টায় সংসদ ভবনের পূর্ব প্লাজায় স্পিকার শিরীন শারমিন চৌধুরী নতুন সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।

 

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ৮১ হাজার ৯৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী জাফর আলম। ট্রাক প্রতীকে তিনি পেয়েছেন ৫২ হাজার ৯৮৬ ভোট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT