দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
প্রথম ম্যাচে মাত্র ১৩৬ রানে অলআউট শ্রীলঙ্কা

প্রথম ম্যাচে মাত্র ১৩৬ রানে অলআউট শ্রীলঙ্কা

নিউজিল্যান্ডের পেস আক্রমণে সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কা। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাত্র ১৩৬ রানে অলআউট হয়ে গেছে লঙ্কানরা। কার্ডিফে টস জিতে শ্রীলঙ্কাকে আগে ব্যাটিং করতে পাঠায় কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। ইনিংসের দ্বিতীয় বলেই ম্যাট হেনরির বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন লাহিরু থিরিমান্নে। দ্বিতীয় উইকেটে অধিনায়ক দিমুথ করুণারত্নেকে সাথে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করছিলেন কুশল পেরেরা।

২৪ বলে ২৯ রান করে কুশল পেরেরা যখন ফিরে যান তখন দলীয় রান ছিল ৪৬। দলীয় রান ৬০ হতে হতেই আরও ৪টি উইকেট হারিয়ে ফেলে লঙ্কা। কুশল মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথিউস ফেরেন রানের খাতা খোলার আগেই। প্রথম বলেই চার মেরে ইনিংস শুরু করা ধনঞ্জয় ডি সিলভাও ফেরেন সেই রানেই। আপর প্রান্তে দাঁড়িয়ে সতীর্থদের আসা-যাওয়ার মিছিল দেখছিলেন অধিনায়ক।

৭ম উইকেটে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন করুণারত্নে ও অভিজ্ঞ থিসারা পেরেরা। ৫২ রানের জুটি গড়ে দলকে সম্মানজনক স্কোর সংগ্রহ করতে সাহায্য করে এই জুটি। ২৩ বলে ২৭ রান করে থিসারা পেরেরা স্পিনার মিচেল স্যান্টনারের শিকার হলে ভেঙে যায় এই জুটি। পরের ওভারেই জিমি নিশামের শিকার হয়ে শূন্য রানে যান ইসুরু উদানা।

একপ্রান্ত আগলে রেখে অর্ধশতক তুলে নেন অধিনায়ক। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান আসে করুণারত্নের ব্যাট থেকে। তার ৮৪ বলের ধৈর্যশীল ইনিংসটিতে ছিল ৪টি চার। ২৯.২ ওভারে সবগুলো উইকেট হারিয়ে শ্রীলঙ্কা সংগ্রহ করে ১৩৬ রান।

শ্রীলঙ্কার টপ অর্ডার ধসিয়ে দেন ম্যাট হেনরী। তার সাথে যোগ দেন লকি ফার্গুসন ও কলিন ডি গ্রান্ডহোম। প্রথম স্পেলে ৭ ওভারে ২৯ রান খরচ করে ৩টি উইকেট শিকার করেন হেনরী। ফার্গুসনও নেন ৩টি উইকেট। এছাড়া ট্রেন্ট বোল্ট, জিমি নিশাম, মিচেল স্যান্টনার ও গ্রান্ডহোম নেন ১টি।

সংক্ষিপ্ত স্কোর-

শ্রীলঙ্কা- ১৩৬/১০ (২৯.২ ওভার)
করুণারত্নে ৫১, কুশল পেরেরা ২৯, থিসারা ২৭, লাকমল ৭, থিরিমান্নে ৪, ধনঞ্জয় ডি সিলভা ৪, জীবন মেন্ডিস ১।
হেনরী ৩/২৯, ফার্গুসন ৩/২২।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT