দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত দিল বিএনপি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত দিল বিএনপি

ঢাকা, ২৬ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত দিয়েছে বিএনপি। আজ বিকাল সোয়া ৪টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ দাওয়াতপত্র পৌঁছে দেন দলটির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ও বেলাল আহমেদ। তাদের কাছ থেকে দাওয়াতপত্র গ্রহণ করেন আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

তাইফুল ইসলাম টিপু বলেন, বিকাল সোয়া ৪টায় আমরা আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দাওয়াতপত্র পৌঁছে দিয়েছি। আমাদের কাছ থেকে দাওয়াপত্র গ্রহণ করেছেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। আগামী ২৮শে মে রাজধানীর লেডিস ক্লাবে রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করতে যাচ্ছে বিএনপি।

জানা গেছে, রাজনীতিবিদদের জন্য ইফতার আয়োজনের সিদ্ধান্ত গ্রহণের সময় বিএনপির কয়েকজন নেতা অতিথিদের জন্য যথারীতি দামি খাবারের আয়োজন করার প্রস্তাব দেন। তবে দলের নেতাদের জন্য কারাবিধি অনুযায়ী ৩০ টাকার ইফতার আয়োজনের প্রস্তাব ছিল তাদের।

যেহেতু একই টেবিলে বসে অতিথিদের সঙ্গে বিএনপির সিনিয়র নেতারা ইফতার করেন, সেহেতু দুই ধরনের ইফতার আইটেম রাখা বাস্তবসম্মত নয়। সে কারণে বিএনপি নেতারা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন, সবার জন্যই ৩০ টাকার ইফতার আইটেমের ব্যবস্থা করবেন তারা।

বিএনপি সূত্র বলছে, এই ৩০ টাকার ইফতারের প্যাকেজে থাকবে ছোট একটি পানির বোতল (যার দাম পড়বে ৬ টাকা), এক পিস খেজুর, এক পিস পেয়াজু, এক পিস বেগুনি, এক পিস ছোট জিলাপি, এক মুঠো মুড়ি এবং সামান্য কিছু ছোলা।

৩০ টাকার ইফতার আয়োজন সম্পর্কে জানতে চাইলে বরকত উল্যা বুলু গণমাধ্যমকে বলেন, ম্যাডাম কারাগারে ৩০ টাকার ইফতার খাচ্ছেন। সেই কারণে আমাদের সব ইফতার এখন ৩০ টাকার। আগামী ২৮শে মে লেডিস ক্লাবে রাজনীতিবিদদের জন্য যে ইফতার মাহফিল আয়োজন করা হচ্ছে, সেখানেও আমরা ৩০ টাকার ইফতার খাব। ক্যাটারিংকে সেভাবেই নির্দেশনা দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT