দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই গণমাধ্যমের বিকাশ হয়েছে : বলেছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই গণমাধ্যমের বিকাশ হয়েছে : বলেছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

ঢাকা, ২৯ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ সোমবার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নবনির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশে গণমাধ্যমের বিকাশ হয়েছে।

তিনি বলেন, ‘বাংলাদেশে গণমাধ্যমের ব্যাপক বিস্তৃতি ঘটেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে। তিনিই প্রথম এদেশে বেসরকারি টিভি চ্যানেলের অনুমোদন দিয়েছেন।’ বাংলাদেশ গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক বিস্তার ঘটেছে। সমাজ যাতে সঠিক ভাবে প্রবাহিত হয় এবং রাষ্ট্রগঠনে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গণমাধ্যম সমাজের দর্পন হিসাবে কাজ করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সরকারের সঙ্গে গণম্যধ্যমের কর্মীদের এক হয়ে কাজ করার আহবান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম আন এডিটেড প্ল্যাটফর্ম। ফলে এখানে যেসব সংবাদ প্রকাশিত হয়, এসব সংবাদ অনেক সময় অস্থিরতা তৈরি করে, সামাজিক বন্ধন নষ্ট করে, সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করে।
সংবাদপত্রগুলো এডিটিং প্ল্যাটফর্ম বলে সেখানে ভুল কম হয়। এ কারণে সাংবাদিকদের উচিত হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সরকারের সঙ্গে এক হয়ে কাজ করা।

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, একটি কুচক্রি মহল সরকারকে বেকায়দার ফেলতে নানা ভাবে গুজব ছড়াচ্ছে। যারা স্বাধীনতা বিশ্বাস করে না, দেশের উন্নয়ন চায়না, সরকার যাতে দেশের মানুষের জন্য ভাল ভাবে কাজ করতে না পারে তাই তারা এই ধরনের অপপ্রচার চালাচ্ছে।

মতবিনিময় সভায় তথ্য সচিব আবদুল মালেক,প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার, সংগঠনের সভাপতি তপন বিশ্বাস, সাধারণ সম্পাদক শামীম আহমেদসহ কার্যনির্বাহী কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT