দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তা হিসেবে সুনামগঞ্জে ২৪জন সাংবাদিককে প্রনোদনা চেক বিতরণ করলেন এমপি মিসবাহ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তা হিসেবে সুনামগঞ্জে ২৪জন সাংবাদিককে প্রনোদনা চেক বিতরণ করলেন এমপি মিসবাহ

সুনামগঞ্জ, ৩০ জুলাই ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ পৌরসভার উকিলপাড়াস্থ প্রেসক্লাবে করোনা কালীন পরিস্থিতিতে সুনামগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্র মিডিয়ার ২৪ জন সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রনোদনার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

সাবেক সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য ও প্রেসক্লাবের সভাপতি এড. শামছুন্নাহার বেগম শাহানা রব্বানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ এড. পীর ফজলুর রহমান মিসবাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত,প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শেরগুল আহমদ,সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. মোঃ আবুল হোসেন ও সাংবাদিক মোঃ সোলেমান কবীর প্রমুখ।

সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ এড. পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন এই করোনা কালীন সময় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি সেক্টরের মানুষজনকে খাদ্য সহায়তা থেকে শুরু করে প্রনোদনা দিয়ে যাচ্ছেন । এরই অংশ হিসেবে আজ সুনামগঞ্জের ২৪জন সাংবাদিকের প্রত্যেককে ১০ হাজার টাকা করে প্রনোদনা চেক দিয়ে দেশের ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করেছেন যে স্বাধীনতা পরবর্তী কোন সরকার প্রধান হিসেবে এই দূর্যোগ কালীন সময়ে সাংবাদিকদের সাহায্য সহযোগিতা করছেন।

তিনি বস্তনিষ্ট সংবাদ পরিবেশন করে সরকারের উন্নয়ন কর্মকান্ডের দিকগুলো ভালভাবে পত্র পত্রিকায় প্রকাশ করে জাতি এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে উপস্থিত সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT